Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী মোদীর বিকল্প কে? 'বড়' ইঙ্গিত কংগ্রেস নেতা শশী তারুরের

টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে লড়াই নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবারও ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী পদে মোদীই বসতে চলেছেন একথা ভূভারত জানে। সেই পরিস্থিতিতে বিরোধীদের লড়াই।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প কে হতে পারেন? বিষয়টি নিয়ে উত্তর দিতে গিয়ে কংগ্রেস নেতা শশী তারুর বলেছেন সংসদীয় ব্যবস্থায় এই প্রশ্ন অপ্রাসঙ্গিক, কেননা আমরা কোনও ব্যক্তিকে নির্বাচন করি না। কোনও দল কিংবা জোটকে করি।

Shashi Tharoor question who is PM Modi s alternative

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে শশী তারুর বলেছেন, এক সাংবাদিক তাঁকে এই প্রশ্ন করেছিলেন। আবার আরেক সাংবাদিক তাঁকে বলেছিলেন, মোদীর বিকল্প হিসেবে কাউকে চিহ্নিত করুন। কখন তিনি বলেছিলেন, এই প্রশ্ন কিংবা এই বিষয়টি সংসদীয় ব্যবস্থায় অপ্রাসঙ্গিক।

শশী তারুর বলেছেন, বর্তমান সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ব্যবস্থার মতো দেশের মানুষ কোনও ব্যক্তিকে নির্বাচন করে না। সেখানে একটি দল কিংবা জোটকে নির্বাচন করে। বিভিন্ন দল ভারতের বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিরক্ষার জন্য অমূল্য বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর বিকল্প হল অভিজ্ঞ, সক্ষম এবং বৈচিত্রময় ভারতীয় নেতাদের একটি দল যাঁরা জনগণের সমস্যার প্রতি মনোযোগী হবেন এবং তাঁদের ব্যক্তিগত অহংকার থাকবে না। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কে হবেন, তা সেকেন্ডারি, গণতন্ত্র ও বৈচিত্র রক্ষা প্রথমে করতে হবে।

তবে শশী তারুরই প্রথম নন, গত মাসে প্রবীন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, লোকসভা নির্বাচন কোনও সৌন্দর্য প্রতিযোগিতা নয়। তিনি বলেছিলেন, দেশে দল, তার আদর্শ, প্রতীক এবং প্রচারের মাধ্যমে প্রতিযোগিতা হয়।

শশী তারুর গত তিনবারের মতো এবারও কেরলের তিরুবনন্তপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাঁর বিরুদ্ধে এবার বাম প্রার্থী পান্নিয়ান রবীন্দ্রন এবং বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। আগামী ২৬ এপ্রিল তিরুবনন্তপুরম-সহ কেরলের কুড়িটি আসনেই ভোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে তৃতীয়বাবের জন্য ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী। নির্বাচনী বিশ্লেষকদের একাংশ বলছেন, প্রধানমন্ত্রী মোদী অর্থনৈতিক অগ্রগতির দাবি করে, সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী নীতির সংমিশ্রণ ঘটিয়ে এবারের নির্বাচন পার হতে চাইছেন। তাঁর মোকাবিলা করতে বিরোধীরা বেকারত্ব, পু্ঁজিবাদ ও দুর্নীতিকে হাতিয়ার করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপির নিন্দা করে বিরোধীরা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভোটের আগে চাপ তৈরি করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+