দিল্লিতে কংগ্রেস শূন্য, আপের প্রশংসায় কেন চিদাম্বরম? পাল্টা আক্রমণ প্রণব কন্যার

দিল্লিতে কংগ্রেস শূন্য, আপের প্রশংসায় কেন চিদাম্বরম? পাল্টা আক্রমণ প্রণব কন্যার

১৫ বছর দিল্লি শাসন করেছে কংগ্রেস। সেই কংগ্রেসই এবার শূন্য পেয়েছে দিল্লি বিধানসভা ভোটে। কংগ্রেসের এই ভরাডুবি সত্ত্বেও চিদাম্বরম আপের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। বর্ষিয়ান নেতার এই উচ্ছ্বাস মেনে নিতে পারেননি কংগ্রেস নেত্রী তথা প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পাল্টা চিদাম্বরমকে এই নিয়ে আক্রমণ করেছেন িতনি।

দিল্লিতে কংগ্রেস শূন্য

দিল্লিতে কংগ্রেস শূন্য

রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানার ভাল ফল নতুন করে আশা জাগিয়েছিল কংগ্রেস শিবিরে। সেই উদ্দিপনা ধুলোয় মিশিয়ে দিল দিল্লি। কার্যত রাজধানীর বুকে কংগ্রেস একেবারে নিশ্চিহ্নই হয়ে গিয়েছে। একটি আসনও পায়নি কংগ্রেস। দলের নীতিহীনতায় এই হারের জন্য দায়ি বলে স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

আপের জয়ে উচ্ছ্বসিত চিদাম্বরম

আপের জয়ে উচ্ছ্বসিত চিদাম্বরম

দলে শূন্য পেয়েছে সেটা জানার পরেও কিন্তু প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম আপের জয় নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। প্রকাশ্যে আপের এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। টুইটে চিদাম্বরম লিখেছিলেন আপ জয়ী হয়েছে। দিল্লিতে যেখানে ভারতের সব রাজ্যের মানুষে বসবাস করে তাঁরা বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতিকে পরাস্ত করেছে। দিল্লির বাসিন্দাদের আমি কুর্নিশ জানাই। তাঁরা একটা নজির তৈরি করেছেন। ২০২১ এবং ২০২২ সালে যে রাজ্যের বিধানসভা ভোট রয়েছে তাঁদের কাছে একটা নজির করেছেন দিল্লিবাসী।

চিদাম্বরমকে আক্রমণ শর্মিষ্ঠার

চিদাম্বরমকে আক্রমণ শর্মিষ্ঠার

দল শূন্য পেয়েছে জেনেও প্রবীণ কংগ্রেস নেতার আপের জয় নিয়ে এই উচ্ছ্বাস ঠিক মেনে নিতে পারেন নি কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দলের হার নিয়ে উদ্বেগ প্রকাশ না করে কেন প্রবীণ নেতা প্রকাশ্যে এভাবে আপের জয় নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+