শিবসেনাকে নিয়ে উল্টো সুর শোনা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলায়

শিবসেনাকে নিয়ে উল্টো সুর শোনা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলায়

সোমবার কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে শিবসেনাকে নিয়ে কিছুটা বেসুরো এনসিপি প্রধান শরদ পাওয়ার। সোমবার তিনি উল্টো সুরে গান গাইলেন। শরদ পাওয়ার এদিন স্পষ্ট জানিয়ে দিলেন যে বিজেপি–শিবসেনা একসঙ্গে লড়েছে এবং তাঁরা তাদের রাস্তা দেখে নিক। কিছুদি আগেই শিবসেনা–এনসিপি বৈঠক হয় মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে। আর এরই মধ্যে শরদ পাওয়ার ইউ–টার্ন করে গেলেন। তাঁর এই মন্তব্য মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও বিগড়ে দিল।

শিবসেনাকে নিয়ে উল্টো সুর শোনা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলায়


সংসদে সাংবাদিকদের সামনে শরদ পাওয়ার বলেন, '‌বিজেপি–শিবসেনা একসঙ্গে লড়েছে, আমরা (‌এনসিপি)‌ আর কংগ্রেস একসঙ্গে লড়েছি নির্বাচনে। তাঁরা তাঁদের রাস্তায় চলুক আর আমরা আমাদের রাজনীতি করব।’‌ তিনি এও জানান যে তিনি সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করে আসবেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দুই জোট দলের শীর্ষ নেতারা বৈঠক করে মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এখন ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে এবং এনসিপি সরকাপ গঠনের জন্য জোট বাঁধতে পারে তাদের মতাদর্শের বিপরীত শিবসেনার সঙ্গে। মহারাষ্ট্রের কুর্সি নিয়ে ঝামেলার জেরেই বিজেপির সঙ্গ ছেড়েছে তাদের সবচেয়ে পুরনো এই শরিক দল। শুক্রবারই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার জানান যে শিবসেনার সঙ্গে হাত মিলিয়েই মহারাষ্ট্রে সরকার গঠন করবে এনসিপি ও কংগ্রেস। সেই সরকার পুরো পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলেও দাবি করেন তিনি।

তবে কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে, শিবসেনার সঙ্গে জোট বাঁধার আগে দল সেনাকে তাদের হিন্দুত্ব মতাদর্শ ছাড়ার কথা বলবে এবং বিভিন্ন সমস্যায় নিরপেক্ষভাবে মতদান করার কতআ জানাবে। শরদ পাওয়ার জানিয়েছেন যে এনসিপি চায় যে কংগ্রেসও সরকারের অংশ হোক।

২১ অক্টোবর মহারাষ্ট্রে হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি–শিবসেনা জোট একসঙ্গে লড়ে। বিজেপি যেখানে ২৮৮টি আসনের মধ্যে ১০৫টি আসনে জেতে এবং শিবসেনা ৫৬ টি আসনে জয়লাভ করে। এরপরই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করে, যা অস্বীকার করে বিজেপি। অন্যদিকে কংগ্রেস–এনসিপি ৫৪টি আসনের মধষে ৪৪টিতে জয় লাভ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+