নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অসমে টানা বিক্ষোভ! সমর্থন প্রশ্নে দুভাগ বিজেপিকে সমর্থনকারী দল
সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করে একটানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অসমের বিভিন্ন সংগঠন।
সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করে একটানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অসমের বিভিন্ন সংগঠন। বিরোধী দলও এই প্রতিবাদে সামিল হয়েছে। প্রসঙ্গত সোমবার লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল। মঙ্গলবার তা নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য চারঘন্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। আলোচনার পরেই হবে ভোটাভুটি।

বিলের বিরুদ্ধে রাস্তায়
কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বিলটিকে সাম্প্রদায়িক বলে অভিযোগ করেছে। তাদের আরও অভিযোগ মানুষের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। এই বিলের বিরুদ্ধে থাকা সবাইকে একসঙ্গে আন্দোলনের রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছে তারা।

গুয়াহাটিতে চলছে বিক্ষোভ
গুয়াহাটিতে এই বিলের বিরুদ্ধে চলছে অবস্থান বিক্ষোভ। কেএমএসএস নেতা অখিল গগৈ বলেছেন, এই বিলের বিরুদ্ধে সব দলকে এগিয়ে আসতে হবে। একসঙ্গে লড়াই করতে হবে। যদি অল অসম স্টুডেন্টস ইউনিয়ন এগিয়ে আসে তাহলে, কেএমএসএস কে কোনও বলিদানে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ওই নেতা আরও বলেছেন কেন্দ্র কেএমএসএসকে আমন্ত্রণ জানায়নি। কারণ তারা জানে কেএমএসএস কোনও কিছুর সঙ্গে সমঝোতা করবে না। তিনি দাবি করেন, আগামী ২০-৩০ বছরে বাংলাদেশ থেকে উত্তর পূর্বে ১.৯ কোটি হিন্দু অসম এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আসবে।

সমর্থনের প্রশ্নে দুভাগ অগপ
এই বিল নিয়ে অসম গণ পরিষদে দুই মত তৈরি হয়েছে। প্রসঙ্গত সরকারের সমর্থনকারী অন্যতম দল অগপ। দলের শীর্ষ নেতৃত্বে বিলকে সমর্থন করলেও, অপর অংশ বিলের বিরোধিতায় সামিল হয়েছে। অগপ-রর গুয়াহাটি ইউনিট বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিলের বিরোধিতা করবে। পাশাপাশি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্তও জানিয়েছেন, তিনি বিলের বিরোধিতা করছেন।

বিলের বিরোধিতায় কংগ্রেস
বৃহস্পতিবার কংগ্রেসও বিলের বিরোধিতায় বিধানসভা ভবন চত্বরে বিক্ষোভ দেখায়।












Click it and Unblock the Notifications