নির্বাচন মিটতে না মিটতেই শুরু দলবদলের হিড়িক! এবার যোগদান বিজেপি থেকে সিপিএম-এ
নির্বাচন মিটতে না মিটতেই দলবদল। তবে তা উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায়। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি পরিচালিত সিপাইহাওর পঞ্চায়েতের ৭ সদস্য পদত্যাগ করে সিপিএম-এ যোগ দিয়েছেন।
নির্বাচন মিটতে না মিটতেই দলবদল। তবে তা উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায়। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের ৭ সদস্য পদত্যাগ করে সিপিএম-এ যোগ দিয়েছেন। বিজেপি ত্যাগী নেতারা জানিয়েছেন, গেরুয়াদলের সঙ্গে কাজ করা আর সম্ভব হচ্ছিল না।

মহারাষ্ট্রে ক্ষমতা বজায় রাখলেও, হরিয়ানায় ত্রিশঙ্কু পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই দলবদলের খবর। বিজেপি শাসিত ত্রিপুরা থেকে এই দলবদলের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী খোয়াই জেলায় তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ বিজেপি প্রতিনিধি পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন গ্রাম প্রধানও। এঁরা সবাই সিপিএম-এ যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।
পদত্যাগী নেতাদের অভিযোগ, রাজ্যে কণ্ঠরোধ করছে গেরুয়া বাহিনী। এই অবস্থায় বিজেপির হয়ে কাজ করা সম্ভব হচ্ছে না।
২০১৮-য় রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি। এরপর বিভিন্ন জায়গায় সিপিএম-সব বামদল এবং কংগ্রেস থেকেও বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। মাস কয়েক আগে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বেশিরভাগ আসনে জয়লাভ করে। এই পরিস্থিতিতে বিজেপি থেকে কেন এই দলবদল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications