করোনার টিকা বিলিতে কেন্দ্রের আকাশছোঁয়া খরচের আভাস দিল সিরাম ইনস্টিটিউট
করোনার টিকা বিলিতে কেন্দ্রের আকাশছোঁয়া খরচের আভাস দিল সিরাম ইনস্টিটিউট
আগামী এক বছর দেশে করোনা ভাইরাসের টিকা বিলির জন্য কেন্দ্রীয় সরকারের কী পরিমাণ খরচ হবে, তার একটি আভাস আগে থেকেই দিয়ে রাখল সিরাম ইনস্টিটিউট। প্রথম পর্যায়ে দেশে কত পরিমাণ টিকা প্রস্তুত হবে, কাদের মধ্যে তা বিলি করা হবে, তা আগেই জানিয়েছে কেন্দ্র। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেন্দ্রের খরচ কত
আগামী এক বছর দেশে করোনা ভাইরাসের টিকা বিলি করার জন্য কেন্দ্রীয় সরকারের আনুমানিক ৮০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। করোনা ভাইরাস-রোধী অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা টিকার স্রষ্টা আস্ট্রাজেনেকার ভারতীয় অংশীদার পুনের সিরাম ইনস্টিটিউট শনিবারএই কথা জানিয়েছে।

টিকার সংখ্যা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে দেশে ৩০ কোটি কোভিড ১৯ টিকা তৈরির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এক কোটি টিকা স্বাস্থ্যকর্মীদের জন্য। ফ্রন্টলাইন এবং জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের জন্য দুই কোটি টিকা বরাদ্দ করা হবে। দেশের পঞ্চাশোর্ধ নাগরিকদের জন্য ২৭ কোটি কোভিড ১৯ টিক তৈরি করা হচ্ছে বলে খবর।

সরকারি নিয়ম
যারা কোভিড ১৯ টিকা নেবেন, তাঁদের আগে থেকে সরকারের কাছে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনও ব্যক্তি ২৮ দিন অন্তর দুটি ডোজ নিলে তবেই টিকাকরণ সম্পূর্ণ হবে।

করোনায় প্রভাবিত ভারত
ভারতে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। ইতিমধ্যে দেশে ৯৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications