‌সপ্তাহের প্রথমেই সেনসেক্স লাফিয়ে বাড়ল ১০০ পয়েন্টের ওপর

‌সপ্তাহের প্রথমেই সেনসেক্স লাফিয়ে বাড়ল ১০০ পয়েন্টের ওপর

সম্প্রতি একের পর এক রেকর্ড ভেঙে সেনসেক্স এবং নিফটি নতুন উচ্চতায় যেতে দেখা যাচ্ছে। সোমবারই বিএসই সেনসেক্স লাফ দিয়ে ১০০ পয়েন্টের ওপরে চলে গেল। যার জন্য লাভের মুখ দেখল ব্যাঙ্কিং সেক্টর, এফএমসিজি ও আইটি স্টক। সোমবার লগ্নিকারীদের মুখেও হাসি দেখা গেল। ৩০ টি শেয়ার বিশিষ্ট বিএসই সূচক ১০৯.১৮ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে ৪১,৬৮৪.৩২ লেনদেন করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও ২৭.‌৬০ পয়েন্টে বা ০.‌২৩ শতাংশ বেড়ে ১২,২৭৩.‌৪০ বেড়েছে। এই শেয়ারবাজারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখল আইটিসি, তাদের শেয়ার বেড়েছে ১.‌৫০ শতাংশ। এর পাশাপাশি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এইচএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, টিসিএস, মারুতি এবং সান ফার্মা লগ্নিকারীদেরও লাভ হয়েছে।

‌সপ্তাহের প্রথমেই সেনসেক্স লাফিয়ে বাড়ল ১০০ পয়েন্টের ওপর


বিপরীত দিকে লোকসান হয়েছে সবচেয়ে বেশি আরআইএলের। তাদের শেয়ার পড়ে গিয়েছে ০.‌৭৬ শতাংশ। লাল তালিকাতে রয়েছে এসবিআই, হুল, টাটা স্টিল এবং ইনফোসিস। আগের মরশুমে, ৩০ শেয়ার বিশিষ্ট শেয়ারের মাণদণ্ড শেষ হয়েছিল ৪১১.‌৩৮ পয়েন্ট বা ১ শতাংশে, বেড়ে দাঁড়িয়েছিল ৪১,৫৭৫.‌১৪–তে। একইভাবে এনএসই নিফটিও বন্ধ হয়েছিল ১১৯.‌২৫ পয়েন্ট বা ০.‌৯৮ শতাংশে, বেড়ে দাঁড়ায় ১২,২৪৫.‌৮০–তে। স্টক এক্সচেঞ্জ থেকে পাওয়া খবর অনুযায়ী, নেট ভিত্তিতে বিদেশি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৮১.৩৭ কোটি টাকার শেয়ার কিনেছে এবং দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শুক্রবার ১২৫.‌৭৭ কোটি টাকার শেয়ার কিনেছেন।

বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর সিরিজের সিদ্ধান্তমূলক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে ব্যবসায়ীরা নতুনভাবে শেয়ার কিনতে আগ্রহী হয়েছিল। প্রসঙ্গত, শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে ব্যাঙ্কাররা যে সৎ বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণ করবে তা সুরক্ষিত করবে কেন্দ্র। এরপরেই দেশীয় বাজার বাজেট থেকে ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। সিবিআই ডিরেক্টরের উপস্থিতিতে সরকারী খাতের ব্যাংকগুলির (পিএসবি) প্রধানদের সঙ্গে বৈঠকে সীতারমন ব্যাঙ্কারদের আশ্বাস দিয়েছেন যে প্রকৃত বাণিজ্যিক ব্যর্থতা এবং দোষের মধ্যে পার্থক্য তৈরি করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+