মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপির সঙ্গে কংগ্রেস! অন্যদিকে শিবসেনা-এনসিপি সমীকরণ
মহারাষ্ট্রে ভোটের পর যে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে, তা কাটল না এখনও। সরকার গঠনে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে।
মহারাষ্ট্রে ভোটের পর যে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে, তা কাটল না এখনও। সরকার গঠনে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। আর এই অনিশ্চয়তা ও মেঘাচ্ছন্ন অবস্থার মধ্যেই কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ প্যাটেল বুধবার কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে দেখা করলেন। ঠিক তখনই শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

কংগ্রেস-বিজেপি বৈঠক
হঠাৎ মহারাষ্ট্র নিয়ে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হল। রাজনৈতিক মহলে প্রশ্ন কংগ্রেসের আহমেদ প্যাটেল কেন দিল্লিতে নীতীন গড়করির সঙ্গে দেখা করলেন। উভয়ের কেউই এই বৈঠককে রাজনৈতিক বলে ব্যাখ্যা করতে নারাজ। তাঁরা জানান, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে মহারাষ্ট্র সরকার গঠনের কোনও যোগসূত্র নেই।

আহমেদ-গড়করি সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ
বৈঠকের পর কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেন, কৃষকদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সঙ্গে তাঁর কথা হয়েছে। এটা কোন রাজনৈতিক সভা বা মহারাষ্ট্রের রাজনীতি বিষয়ক বৈঠক ছিল না। উল্লেখ্য, কয়েকদিন আগে শিবসেনা নেতা কিশোর তিওয়ারি বলেছিলেন, গডকারি দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি সমাধান করতে সক্ষম হবেন। তারপর আহমেদ প্যাটেলের সঙ্গে নীতীন গড়করির সাক্ষাৎ তাই তাৎপর্যপূর্ণ।

মুম্বইয়ে পাওয়ার-রাউত বৈঠক
এদিকে, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে দেখা করতে যান। সঞ্জয় রাউতকে মুম্বইয়ের বাড়িতে ডেকে শারদ পওয়ার বৈঠক করেন। একইভাবে সঞ্জয় রাউতও বলেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাত। উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে এই দ্বিতীয় বার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত।

শারদ-উক্তি মহারাষ্ট্র প্রসঙ্গে
উল্লেখ্য, মঙ্গলবার শারদ পাওয়ার বলেছিলেন, শিবসেনা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তাঁরা ভেবে দেখতে পারেন। রাজ্যে রাজনৈতিক বিকল্প তৈরি হতে পারে। উল্লেখ্য, ২৪ অক্টোবর রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার গঠনের কোনও অগ্রগতি নেই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications