অযোধ্যা জমি মামলার সম্প্রচারের আবেদনের শুনানি আজ
অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানি সরাসরি সম্প্রচার দাবি করে আদালতে আবেদল জানিয়েছিল আরএসএস নেতা কে এন গোবিন্দাচার্য।
অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানি সরাসরি সম্প্রচার দাবি করে আদালতে আবেদল জানিয়েছিল আরএসএস নেতা কে এন গোবিন্দাচার্য। আদালতে তিনি আবেদন জানিয়েছিলেন যদি শুনানির সরাসরি সম্প্রচার সম্ভব না হয়, অন্তত অডিও রেকর্ডিং যেন শোনানো হয়। প্রধান বিচারপতি রঞ্জন গৈগৈয়ের বেঞ্চে এই আবেদনের শুনানি ঠিক করা হয়।

পাঁচ বিচারপতির বেঞ্চে চলছে অযোধ্যা জমি সংক্রান্ত মামলার শুনানি। ৬ অগস্ট থেকে শুরু হয়েছে শুনানি।
এর আগে গত ৮ মার্চ এই মামলার পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেটা সময় পেরিেয় গেলেও বিশেষ কার্যকর হয়নি। সেকারণেই প্রধান বিচারপতি নির্দেশ দেন মামলার শুনানি শুরু করার। দ্রুত এইনমামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেকারণেই প্রতিদিনই চলছে শুনানি। আজ এই সরাসরি সম্প্রচার সংক্রান্ত আবেদনের উপর শুনানি হবে সুপ্রিম কোর্টে।
অন্যদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পরেই রামমন্দির নিয়ে সরব হয়েছে গৈরিক শিবির। শিবসেনা থেকে সঙ্ঘ সকলেই দাবি করেছেন বিজেপি রামমন্দির তৈরির প্রতিশ্রুতি পূরণ করেনি। এদিকে কয়েকদিন আগেই এক সঙ্ঘ নেতা দাবি করেছেন আর নভেম্বর মাস থেকেই অযোধ্যার রাম মন্দির তৈরির কাজ শুরু হবে।












Click it and Unblock the Notifications