রাফাল থেকে সবরিমালা তিনটি বড় মামলার রায় কাল
অযোধ্যার রায়দানের পরেই সবরিমালার মামলার নিষ্পত্তির নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। আগামিকালই সবরিমালার মামলার পুনর্বিবেচনার আবেদনের উপর রায়দান করবে শীর্ষ আদালত।
তিনটি বড় মামলার রায়দান হতে চলেছে কাল। রাফাল দুর্নীতি মামলা, সবরিমালা রায়ের পুনর্বিবেচনার মামলা এবং রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় মন্তব্যের মামলা। তিনটিই হাইপ্রোফাইল মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট।

সবরিমালা পুনর্বিবেচনার মামলা
অযোধ্যার রায়দানের পরেই সবরিমালার মামলার নিষ্পত্তির নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। আগামিকালই সবরিমালার মামলার পুনর্বিবেচনার আবেদনের উপর রায়দান করবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে সকাল সাড়ে দশটায় হবে রায়দান। এই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন বিচারপচি আরএফ নারিমন, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দু মনহোত্রা। গত ফেব্রুয়ারিতে এই মামলার পুনর্বিবেচনার রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

রাফাল মামলার রায়দান
একই দিনে রাফাল দুর্নীতি মামলার পুর্বিবেচনার আর্জির রায়দান হবে। রাফাল বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হবে মামলার শুনানি। ২০১৫ সালে রাফাল দুর্নীিতর তদন্তের দাবি জানানো হয়েছিল। এই নিয়ে মামলাটি শীর্ষ আদালতে ওঠে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কউল, বিচারপতি এম কে জোসেফের বেঞ্চে হবে রায়দান।

চৌকিদার চোর হ্যায় মামলার রায়দান
একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে করা চৌকিদার চৌর হ্যাম মন্তব্য নিয়ে করা মামলার রায়দান হবে আগামীকাল। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বার বারই বলেছিলেন চৌকিদার চোর হ্যায়। একাধিক প্রচারে গিয়ে তিনি একথা বলেছিলেন। এমনকী সংসদে দাঁড়িয়েও বহুবার একথা বলেন রাহুল গান্ধী। আগামিকাল সেই মামলারও রায়দান হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে।












Click it and Unblock the Notifications