সুপ্রিম কোর্টে নির্ভয়া মামলা চলাকালীন আচমকাই এজলাসে জ্ঞান হারালেন বিচারপতি
নির্ভয়ার দোষীদের মামলা চলাকালীন বড়সড় বিপত্তি ঘটে গেল সুপ্রিম কোর্টে। চার দোষীকে আলাদা আলাদা ফাঁসিতে ঝোলানোর বিষয়ে কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দেওয়ার সময় অচৈতন্য হয়ে গেলেন শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতি। বেশ কয়েক মিনিট অজ্ঞান অবস্থায় থাকার পর জ্ঞান ফিরে পান তিনি। আদালতের বাকি বিচারপতিরা তাঁকে ধরাধরি করে নিয়ে যান বিচারপতিদের ঘরে। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ওঁনার জ্বর ছিল, প্রতিক্রিয়া সলিসিটর জেনারেলের।

বিনয় মানসিক দিক দিয়ে সুস্থ
অন্যদিকে এদিন আদালতের শুনানিতে ফের একবার ব্যর্থ হয় এই মামলার দোষী বিনয় শর্মার ফন্দি। রাষ্ট্রপতির তরফে প্রাণভিক্ষার যে আবেদন খারিজ হয়েছিল, তার পাল্টা ফের প্রশ্ন তোলার চেষ্টা করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনে কর্ণপাত করেনি। আবেদন খারিজ হয়ে যায়। নিজেকে মানসিকভাবে অসুস্থ বলেও ফাঁসির সাজা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে বিনয়। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয় যে সে মানসিকভাবে একদম সুস্থ। একই সঙ্গে এই মামলার রায নিজের কাছে সুরক্ষিত রেখে দেয়। বিচারপতি অশোক ভূষণ, এ এস বোপান্না ও আর ভানুমতির ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেন।

ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়া
দিল্লি কোর্ট এর আগে চার সাজাপ্রাপ্ত বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেছিল, যা ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল তিহার জেলে। কিন্তু তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করে দেওয়া হয় এবং পরে সেই দিনটাও স্থগিত করে দেয় আদালত।

বোমাতঙ্ক সুপ্রিম কোর্টে
শুক্রবার দুপুরে আচমকাই বোমাতঙ্ক ছড়ালো সুপ্রিম কোর্টে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্ত্বরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়েছিল। তার ভিতরে ছিল মোবাইল চার্জ দেওয়ার একটি পাওয়ার ব্যাঙ্ক। সেটি থেকেই একটি অদ্ভুত আওয়াজ আসছিল বলে জানিয়েছেন উপস্থিত আদালতে মানুষ। আর এই ব্যাগটি নিয়েই ব্যাপক আতঙ্ক তৈরি হয় আদালতের কর্মীবৃন্দ এবং আইনজীবীদের মধ্যে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications