আস্থাভোট পিছনোয় কমলনাথকে নোটিস সুপ্রিম কোর্টের, শুনানি কাল

আস্থাভোট পিছনোয় কমলনাথকে নোটিস সুপ্রিম কোর্টের, শুনানি কাল

চক্রান্ত করে পিছনো হয়েছে আস্থাভোট। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শিবরাজ সিং চৌহান। সেই মামলাতেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠান সুপ্রিম কোর্ট। আস্থাভোট নিয়ে শুনানি আগামিকাল সকাল সাড়ে ১০টায় হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। গতকাল আস্থা ভোট করার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ২৬ মার্চ পর্যন্ত বিধানসভা অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। যার জেরে আস্থাভোটও পিছিয়ে যায়।

আস্থা ভোটের দাবি বিজেপির

আস্থা ভোটের দাবি বিজেপির

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়ার পরেই সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে কমলনাথ সরকার। বিদ্রোহী ১৯ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। তারপরেই আস্থাভোট দাবি করে বিজেপি। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে ৯২ জন বিধায়ককে আগেই জয়পুরে একটি রিসর্টে পাঠিয়ে িদয়েছিল কংগ্রেস। অন্যদিকে বেঙ্গালুরুতে থাকা বিদ্রোহী বিধায়করা সিন্ধিয়ার পাশে থাকার হুঙ্কার দিয়েছেন।

পিছল আস্থাভোট

পিছল আস্থাভোট

সোমবার রাজ্যপালের নির্দেশ মত আস্থাভোট হওয়ার কথা ছিল মধ্য প্রদেশ বিধানসভায়। সেই মত অধিবেশন শুরুও হয়েছিল। কিন্তু রাজ্যপালের ভাষণের পরেই বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার। করোনা ভাইরাসের কারণে বিধানসভা মুলতুবি করা হয়েছে বলে জানান স্পিকার। ২৬ মার্চ পর্যন্ত বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছে। যদিও বিরোধীরা একে শাসক দলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন।

আদালতে বিজেপি

আদালতে বিজেপি

আস্থা ভোট পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ বিজেপি বিধায়করা। এরই মধ্যে আবার ১৬ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক তাঁদের পদত্যাগ পত্র গ্রহন করা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন ইচ্ছে করেই আস্থাভোট পিছিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে আস্থাভোট করানোর দাবি জানিয়েছেন তাঁরা। সেই মামলার প্রেক্ষিতেই কমলনাথকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। আগামিকাল সকাল সাড়ে ১০টায় ফের মামলার শুনানি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+