অজিত পাওয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের

বিজেপির এই দাম্ভিক পদক্ষেপের মূলে রয়েছে এনসিপির বিশ্বাসঘাতক নেতা অজিত পাওয়ার। অনেকটা পিছন থেকে ছুরি মারারই কাজ করেছেন অজিত।

বিজেপির এই দাম্ভিক পদক্ষেপের মূলে রয়েছে এনসিপির বিশ্বাসঘাতক নেতা অজিত পাওয়ার। অনেকটা পিছন থেকে ছুরি মারারই কাজ করেছেন অজিত। এনসিপি ইতিমধ্যেই তাকে বহিষ্কার করেছে। এই নিয়ে এবার মুখ খুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করেছেন অজিত পাওয়ারকে ব্ল্যাকমেইল করা হয়েছে। আসক কালপ্রিটকে প্রকাশ্যে আনবে সামনা।

আশা ছাড়ছে না শিবসেনা

আশা ছাড়ছে না শিবসেনা

মহারাষ্ট্রে আচমকা সমীকরণ বদল নিয়ে চমকে গিয়েছে শিবসেনাও। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন,অজিত পাওয়ারকে ব্ল্যাকমেল করেছে বিজেপি। সেকারণেই তিনি মত বদলেছেন। শিবসেনার মুখপত্র সামনায় কালপ্রিটকে প্রকাশ করা হবে বলে দাবি করেছেন সঞ্জয় রাউত। তাঁর আশা ফিরে আসবেন অজিত।

সঞ্জয় রাউতের অভিযোগ

সঞ্জয় রাউতের অভিযোগ

সঞ্জয় রাউত অভিযোগ করেছেন অজিত পাওয়ারের সঙ্গে যে আট বিধায়ক বিজেপিতে গিয়েছেন, তাঁদের এক প্রকার অপহরণ করা হয়েছে। অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে দেখে চমকে গিয়েছিলেন সকলেই। অনেকটা অপ্রত্যাশিতই ছিল ঘটনা। এমনকী শরদ পাওয়ারও বুঝতে পারেননি অজিত এই কাণ্ড করবেন।

দল থেকে বহিষ্কৃত অজিত

দল থেকে বহিষ্কৃত অজিত

এনসিপির পিঠে এক প্রকার ছুরিই মেরেছেন অজিত পাওয়ার। দলের মিরজাফরকে িচনতে পােরননি শরদ পাওয়ারও। তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে দেখে চমকে গিয়েছিলেন তিনি। তারপরেই সাংবাদিক বৈঠক করে শিবসেনাকে পাশে নিয়ে অজিতকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+