Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি কর্নাটক নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর ভবিষ্যদ্বাণী সঞ্জয়ের, ২০২৪ নিয়ে স্পষ্ট ইঙ্গিত

কর্নাটক নির্বাচনে পর্যুদস্ত হয়েছে বিজেপি। কংগ্রেস একক দক্ষতায় বিজেপিকে হারিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শক্তিধর হয়ে উঠতে শুরু করেছে। এরই মধ্যে ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন শিবসেনার উদ্ধব-গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউত।

বিজেপির পরাজয়ের পর ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে সঞ্জয় রাউত সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশ্মা শেষ হয়ে গিয়েছে। এবার বিরোধীদের ঢেউ আছড়ে পড়তে চলেছে। দক্ষিণী রাজ্য কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে কংগ্রেসের জয়ই তার প্রমাণ।

সঞ্জয় রাউত

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া দরকার। সেই লক্ষ্যেই শরদ পাওয়ারের সভাপতিত্বে একটি সভা ডাকা হয়েছে। আমরা সমস্ত বিরোধী দল এই বৈঠকে অংশ নিয়ে ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা কীভাবে প্রস্তুতি নিলে বিজেপির সরকারের অবসান হয়, সেই পরিকল্পনা প্রস্তুত করব।

কর্নাটকে ক্ষমতা হারানো বিজেপিকে নিশানা করে সঞ্জয় রাউত আরো বলেন, মানুষ 'স্বৈরাচার'কে পরাজিত করেছে। কংগ্রেস জিতেছে, তার মানে বজরং বলি কংগ্রেসের সঙ্গে রয়েছে, বজরং বলি বিজেপির সঙ্গে নেই। এই মর্মে তিনি জানান, কর্নাটকে বিজেপির পরাজয় মানেই আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের হার হয়।

সঞ্জয় রাউত

একমাত্র দক্ষিণী রাজ্য কর্নাটকে বিজেপির পরাজিত হয়েছে। পরবর্তী সাধারণ নির্বাচন তাই বিজেপির হারের ইঙ্গিত। ২০২৪-এর এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই চাইবেন টানা তৃতীয় মেয়াদ ক্ষমতায় আসতে। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে।

তার আগে ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য একটি বিজেপি-বিরোধী ফ্রন্ট তৈরি করতে হবে। বিরোধী লড়াইকে সম্বলিত করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রীর প্রচারের পরও যেভাবে মুখ থুবড়ে পড়েছে বিজেপি, তা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরকে স্বস্তি দেবে।

সঞ্জয় রাউত

সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী জোটের জন্য বিভিন্ন অ-বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নীতীশ কুমারের জেডিইউ বিহারে কংগ্রেসের জোটসঙ্গী। মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব শিবির ও শরদ পাওয়ারের এনসিপিও কংগ্রেসরে জোটসঙ্গী।

তিনি বলেন, ৫৪৩ আসনের লোকসভায় দুটি রাজ্যের মিলিত আসন সংখ্যা ৮৮। মহারাষ্ট্রে ৪৮ এবং বিহার ৪০। বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশের পরে লোকসভায় সর্বাধিক সংখ্যক সদস্য এই দুই রাজ্য থেকে যায় বিজেপির। কিন্তু এখন আর চতা হবে না। এরপর কর্নাটকের রয়েছে ২৮টি লোকসভা কেন্দ্র। সেখানেও বিজেপি ধাক্কা খাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+