সামনার সম্পাদক পরিবর্তন, উদ্ধবের সঙ্গে কি সম্পর্কে চিঁড় ধরল রাউতের

সামনার সম্পাদক পরিবর্তন, উদ্ধবের সঙ্গে কি সম্পর্কে চিঁড় ধরল রাউতের

মহারাষ্ট্রে শিবসেনাকে ক্ষমতায় আনতে অন্যতম ক্যাটালিস্টের ভূমিকায় দেখা গিয়েছিল সঞ্জয় রাউতকে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর কী এমন ঘটল থেকে দলের মুখপাত্রের পদ থেকে সরতে হল তাঁকে। সঞ্জয় রাউতকে সরিয়ে দলের মুখপত্রের সম্পাদক পদে বসানো হয়েছে উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরেকে।

সামনার নতুন সম্পাদক

সামনার নতুন সম্পাদক

সঞ্জয় রাউতকে সামনার সম্পাদকের পদ থেকে সরিয়া উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরেকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঞ্জয় রাউতকে কেন পদ থেকে সরানো হল এই নিয়ে শিবসেনার অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১২ সালে সামনার সূচনার পর থেকে সম্পাদকের পদে ছিলেন উদ্ধব ঠাকরে। তারপরে সেই পদে বসেন সঞ্জয় রাউত। শিবসেনার শক্তিশালী নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

উদ্ধবের সঙ্গে সম্পর্কে চিড়

উদ্ধবের সঙ্গে সম্পর্কে চিড়

মহারাষ্ট্রে শিবসেনাকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সঞ্জয় রাউতের। মহা বিকাশ আগাড়ি জোট গড়তে সঞ্জয় রাউতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু উদ্ধব মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিন দেখা যায়নি সঞ্জয় রাউতকে। তখন শোনা গিয়েছিল, মন্ত্রিসভা থেকে ভাই সুনীল রাউতকে বাদ দেওয়ায় কারণে অসন্তুষ্ট হয়েছিল সঞ্জয়। তারপর থেকেই সম্পর্কে চিঁড় ধরে শিবসেনা সুপ্রিমোর সঙ্গে।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে সক্রিয় সঞ্জয়

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে সক্রিয় সঞ্জয়

শিবসেনা দাপুটে এবং সক্রিয় নেতা হিসেবেই পরিচিত সঞ্জয় রাউত। দলে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। বিজেপি বিরোধিতায় প্রবল করতে সঞ্জয় রাউতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে মুখপত্র সামনার সম্পাদকের পদ সামলে আসছিলেন। বিজেপির একাধিক নীতির বিরুদ্ধে আকাধিক আক্রমণাত্মক প্রতিবেদন তাঁর আমলেই প্রকাশিত হয়েছিল সামনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+