Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামী বিয়ে নিয়ে শুনানি! নতুন সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের

সমকামী বিয়ের আবেদন নিয়ে আবেদনের শুনানি করতে নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতি এই বেঞ্চ মঙ্গলবার থেকে এই শুনানির কাজ শুরু করবে। এর আগে গত মার্চে ভারত সরকার এই আবেদনের বিরোধিতা করে পাল্টা হলফনামা দাখিল করে। সেখানে বলা হয়, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আইনসভা।

যে পাঁচ বিচারপতি এই বেঞ্চে থাকবেন, তাঁরা হলেন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পিএস নরসীমা এবং বিচরপতি রবীন্দ্র ভাট। ১৩ মার্চ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ এই শুনানিকে একটি সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠায়।

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়, হিন্দু বিবাহ আইন, বিদেশি বিবাহ আইন এবং বিশেষ বিবাহ আইনের বিধানেস সমকামী বিয়ের অনুমতি নেই। তাকে স্বীকৃতিও দেওয়া হয় না। এব্যাপারে প্রধান বিচারপতি চন্দ্পচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ এই ইস্যুতে হাইকোর্টের সব পিটিশন সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করেন।

সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয় , সমলিঙ্গের সম্পর্ক এবং বিষমকামী সম্পর্কগুলি স্পষ্টই আলাদা। যেগুলিকে অভিন্নভাবে বিবেচনা করা যায় না।

সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারের তরফে আদালতে আরও বলা হয় ভারতীয় পরিবার হিসেবে স্বামী, স্ত্রী এবং তাঁদের সন্তানকে বোঝায়। অন্যদিকে সমকামীদের একসঙ্গে বসবাস করা দেশের আইন অনুযায়ী আপরাধমূলক।

যদিও ২০১৮-র ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত রায়ে বলেছিল, প্রাপ্ত বয়স্ক সমকামী বা বিষমকামীদের মধ্যে সম্মতিসূচক যৌনতা অপরাধ নয়। অন্যদিকে এবছরের মার্চের শুরুতে প্রাক্তন বিচারপতিদের একটি দল সমাজের স্বার্থে সমকামী বিয়ের বিষয়টি নিয়ে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+