Sheikh Hasina: মা অবশ্যই বাংলাদেশে ফিরবেন, কিন্তু...বড় ইঙ্গিত হাসিনা পুত্রের
Sheikh Hasina: মা ফের বাংলাদেশে (Bangladesh) ফিরবেন। সে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হলেই সেখানে যাবেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)। প্রবল বিক্ষোভের মুখে পড়ে কোনও রকমে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।
ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস এখন তাঁর বর্তমান ঠিকানা। এই ঘটনার পরেই জয় জানিয়েছিলেন, মা আর বাংলাদেশে ফিরবেন না। এমনকি সক্রিয় রাজনীতিতে আর থাকবেন না বলে জানান। এদিন কার্যত ১৮০ ডিগ্রি ঘিরে গিয়ে জয় জানান, শেখ হাসিনা (Sheikh Hasina) অবশ্যই বাংলাদেশে ফিরবেন।

তবে ফের সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)। তাঁর কথায়, বঙ্গবধূ শেখ মুজিবর রহমানের পরিবারের সদস্যরা কখনই দেশের মানুষকে ত্যাগ করবে না। এমনকি আওয়ামী লিগের নেতা-কর্মীদেরও অসহায় অবস্থায় রাখবে না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা-পুত্র।
এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এটা সত্যি যে, আমি বলেছিলাম মা আর দেশে ফিরবে না। তবে গত দুদিনে অনেক কিছু বদলে গিয়েছে। লাগাতার আওয়ামী লিগের নেতাদের উপর আক্রমন-হামলা করা হচ্ছে। এই অবস্থায় দলের নেতা-কর্মীদের পাশে থাকার প্রয়োজন আছে। বাঁচানোর প্রয়োজন আছে। আর তা করতে যা যা দরকার, সব করার কথা বলেন জয়। শুধু তাই নয়, পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান।
অন্যদিকে বাংলাদেশের অশান্তির পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর যোগ থাকা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)। বলেন, এর পিছনে নিশ্চিত ভাবে আইএসআই'য়ের হাত আছে। তবে এই ব্যাপারে প্রমাণ দেওয়া এখনই সম্ভব নয়। তবে যেভাবে আমক্রন এবং প্রতিবাদ হয়েছে তা পরিকল্পিত বলে দাবি। এমনকি প্রত্যেকটির ঘটনার সঙ্গে সমন্বয় রয়েছে বলেও মন্তব্য করেছেন হাসিনা [পুত্র।
বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার অন্তবর্তী সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। গত কয়েকদিন আগেই সে দেশের (Bangladesh Unrest) অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন আন্দোলনকারী ছাত্ররা। আর সেই প্রস্তাবে মান্যতা দেন রাষ্ট্রপতি। পরিস্থিতি সামাল দিতে রাজি হন ইউনূস। একদিকে যখন সেই প্রস্তুতি চলছে তার আগে বড় মন্তব্য জয়ের (Sajeeb Wazed Joy)।












Click it and Unblock the Notifications