৬ কোটি কর্মচারীদের জন্য রয়েছে দুঃসংবাদ, কমল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার!

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমা আমানতে সুদের পরিমাণ আরও কমানো হল। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর বিনিয়োগ থেকে আয়ের পরিমাণ কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পর বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের আমানতের উপর ৮.৫ শতাংশ সুদ লাভ করবেন বেতনভোগী কর্মচারীরা। এর জেরে মোট ৬ কোটি মানুষ প্রভাবিত হবেন বলে জানা যাচ্ছে।

আজ বৈঠক বসে ইপিএফও-র ট্রাস্টি বোর্ডের

আজ বৈঠক বসে ইপিএফও-র ট্রাস্টি বোর্ডের

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে প্রভিডেন্ট ফান্ডের আমানতের উপর ৮.৬৫ শতাংশ সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের বৈঠক বসে বৃহস্পতিবার। বৈঠকে এই সুদের হারের বিষয়টি উত্থাপিত হয়। এরপরই বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে সুদের হার কমানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত কয়েক বছরে ক্রমেই কমেছে পিএফ-র সুদ

গত কয়েক বছরে ক্রমেই কমেছে পিএফ-র সুদ

২০১৬-১৭ সালেও ইপিএফে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। তার আগে ২০১৫-১৬ সালে এই সুদের হার ছিল ৮.৮ শতাংশ। তারও আগে ২০১৩-১৪ সালে এবং ২০১৪-১৫ সালে এই সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই ২০১৬-১৭ সাল থেকে ক্রমশ নীচের দিকে নেমেছে ইপিএফে সুদের হার।

গতবছর বেড়েছিল পিএফ-র সুদ

গতবছর বেড়েছিল পিএফ-র সুদ

তবে গতবছরের সেপ্টেম্বরে শেষবার যখন সুদের হারে বদল হয়, তখন ০.১০ শতাংশ বাড়ানো হয়েছিল পুরনো জায়গায় ফেরেনি সুদের হার। একই সঙ্গে সেই সময়ই ২০২০ অর্থবর্ষে ফের একবার সুদের হার কমানোর ইঙ্গিত মিলেছিল। কারণ জানা যায়, প্রথমে অর্থমন্ত্রী এই সুদ দেওয়ার বিরোধী ছিলেন।

কেন কমল পিএফ-র সুদ?

কেন কমল পিএফ-র সুদ?

তবে অর্থমন্ত্রীর বিরোধিতা সত্ত্বেও শ্রমমন্ত্রী তাঁকে জানান, ইপিএফও-র হাতে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার জন্য বাড়তি অর্থ রয়েছে। তবে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর বিনিয়োগ থেকে আয়ের পরিমাণ কমে যাওয়াতে সেই সুদের হার ফের কমাতে বাধ্য হয় কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+