কংগ্রেস থেকে বহিষ্কারের পরেই প্রথম প্রতিক্রিয়ায় টুইটে কী লিখেলেন সচিন পাইলট

কংগ্রেস থেকে বহিষ্কারের পরেই প্রথম প্রতিক্রিয়ায় টুইটে কী লিখেলেন সচিন পাইলট

সত্যিকে কখনও চাপা দেওয়া যায় না। কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পরেই টুইট করে প্রতিক্রিয়া দিলেন সচিন পাইলট। দীর্ঘ তিনদিন টানাপোড়েনের পরেই সচিন পাইলটকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। তারপরেই টুইটে নিজের প্রতিক্রিয়া জানান সচিন। সূত্রের খবর বিকেল ৫টার সময় সাংবাদিক বৈঠক করতে পারেন সচিন।

বিজেপি যোগ সচিনের

বিজেপি যোগ সচিনের

বিধায়ক কেনাবেচার অভিযোগে সমন পাঠানো হয়েছিল রাজস্থান পুলিস। তারপর থেকেই সচিনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না কংগ্রেস নেতারা। শোনা যাচ্ছিল তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। বিজেপি রাজস্থানের সরকার ফেলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। যদিও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছিলেন সচিনের ঘনিষ্ঠ সহযোগী।

সচিনের প্রতিক্রিয়া

সচিনের প্রতিক্রিয়া

দল থেকে বহিস্কার করা হয়েছে জানার পরেই সচিন পাইলট টুইটে জানান সত্য চাপা দেওয়া হতে পারে কিন্তু বেশিদিন সেটা লুকিয়ে রাখা যায় না। সত্যকে কখনও পরাজিত করা যায় না। সূত্রের খবর বিকেল ৫টার সাংবাদি বৈঠক করবেন তিনি। যদিও সেটা এখনও সুনিশ্চিত করে জানানো হয়নি।

বহিস্কৃত সচিন

বহিস্কৃত সচিন

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর এবার সচিন পাইলটের মতো দক্ষ নেতাকে হারাল কংগ্রেস। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপ মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে অপসারণ করা হয়। টানা ২ দিন ধরে সচিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তারপরেই এই চরম সিদ্ধান্ত।

সচিনের দাবি মানতে নারাজ দল

সচিনের দাবি মানতে নারাজ দল

গত ২ দিন ধরে তীব্র টানা পোড়েন চলেছে সচিন পাইলটকে নিেয়। অশোক গেহলটের সঙ্গে তাঁর বিবাদ প্রকাশ্যে চলে এসেছিল কয়েকদিন আগেই। তারপরেই সচিনের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার সমন পাঠায় রাজস্থান পুলিস। তারপরেই শুরু হয় প্রবল টানা পোড়েন। সূত্রের খবর দলের কাছে নিজের বেশ কিছু দাবি রেখেছিলেন সচিন। কিন্তু হাইকমান্ড তাতে রাজি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+