শচীন পাইলট গড়তে চলেছেন নতুন দল! রাজস্থানে কংগ্রেসে আবির্ভুত নয়া সঙ্কট
রাহুল গান্ধী এক বৈঠকেই অশোক গেহলট ও শচীন পাইলটের মধ্যে দূরত্ব ঘুচিয়ে রাজস্থান কংগ্রেসের সঙ্কট দূর করেছিলেন। উভয়েই জানিয়েছিলেন তাঁরা সমস্ত বিতর্ক দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেসকে জেতানোর শপথ নিয়েছিলেন। কিন্ত তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অশনি সংকেত পেল কংগ্রেস।
সূত্রের খবর, শচীন পাইলট গড়তে চলেছে নতুন দল। রাজস্থান কংগ্রেসকে সঙ্কটে ফেলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল নিয়ে ভোট ময়দানে আবির্ভূত হতে পারেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতা।

আবার শচীন পাইলটের এই নয়া দল গড়ার পরিকল্পনার মধ্যেই আরও এক চমক অপেক্ষা করছে বলে জানা গিয়েছে। সেই চমক হল ভোট কৌশলী প্রশান্ত কিশোর এন্ট্রি নিতে পারেন শচনী পাইলটের নয়া দলে। প্রশান্ত কিশোরের পরিকল্পনা মাফিকই হাঁটতে পারেন রাজস্থান কংগ্রেসের অন্যতম জনপ্রিয় এই নেতা।
তবে কি শচীন পাইলট প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের পথে কাঁটা বিছিয়ে দেবেন রাজস্থানের রাজনীতিতে। কর্নাটক জয়ের পর কংগ্রেস যখন রা্জস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিজয়ের স্বপ্ন দেখছে, তখন শচীন পাইলটের নয়া দল গড়ার ভাবনা বুমেরাং হতে পারে। আর পোয়াবারো হতে পারে বিজেপির।

সম্প্রতি রাজস্থানে কংগ্রেসে বিদ্রোহী ভূমিকা নিয়েছেন শচীন পাইলট। তাঁর সঙ্গে মুখ্যমন্রীজ অশোক গেহলটের অহি-নকুল সম্পর্ক। এই অবস্থায় রাজস্থান কংগ্রেসের সঙ্কট মেটাতে কংগ্রেস সভাপিত মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী অগ্রণী ভূমিকা নেন। রাহুলের উপস্থিতিতে সাময়িকভাবে পাইলট-গেহলট দ্বন্দ্বের অবসান ঘটে।
কিন্তু হাইকম্যান্ডের সেই চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে শচীন পাইলট এবার নয়া চাল চাললেন। তিনি একলো চলো নীতি নিয়ে নতুন দল গড়ার পরিকল্পনা করছে। আর কংগ্রেসে যদি এই আড়াআড়ি বিভাজন ঘটে যায়, তবে রাজস্থানের গড় রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে। ফের বিজেপিই দখল নেবে কুর্সি।

শচীন পাইলট নতুন দল গড়লে সেক্ষেত্রে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এগোতে পারে। সূত্রের খবর জুন মাসেই তিনি এই ঘোষণা করতে পারেন। শচীন পাইলট যদি নতুন দল গড়েন, তবে কংগ্রেসের আর কোনো সম্ভাবনা থাকবে না। রাজস্থানের নির্বাচনে হার অবধারিত হয়ে যাবে তাদের।
শচীন পাইলট সম্প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে দুর্নীতিতে আমল দেওয়ার অভিযোগ এনেছেন।বিজেপির আমলে দুর্নীতির তদন্ত করছেন না অশোক গেহলট, সেই অভিযোগে তিনি হাইকম্যান্ডের দ্বারস্থ হয়েছিলেন। তারপর উভয়কে নিয়ে আলোচনায় বসে কংগ্রেস হাইকম্যান্ড।
হাইকম্যান্ড জানিয়ে দেয়, গেহলট ও পাইলটের মধ্যে বরফ গলেছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। কিন্তু শচীন যে নিজের দাবি থেকে সরে আসেননি, তার প্রমাণ নিজের নতুন দল গড়ার সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications