ফের সন্ত্রাসবাদের মেঘ ঘনাচ্ছে গোটা বিশ্বে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে শঙ্কা প্রকাশ জয়শঙ্করের

ফের সন্ত্রাসবাদের মেঘ ঘনাচ্ছে গোটা বিশ্বে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে শঙ্কা প্রকাশ জয়শঙ্করের

তালিবানদের দখলে আফগানিস্তান। গোটা বিশ্বে ফের সন্ত্রাসবাদের মেঘ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই নিয়ে পাকিস্তানকে দুষেছেন তিনি। পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জঈশ-ই-মহম্মদের আফগািনস্তানের এই অবস্থার সুযোগ নিতে ছাড়বে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গি মদত নিয়ে সরব হয়েছেন জয়শঙ্কর।

 তালিবানদের দখলে আফগানিস্তান

তালিবানদের দখলে আফগানিস্তান

তালিবানদের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। গত কয়েকদিন ধরে গোটা বিশ্ব তোলপাড় করে ফেলেছে তালিবানরা। ভয়ঙ্কর পরিস্থিতি সেখানকার। মানুষ দেশ ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করেছে। সেই দৃশ্য দেখে আঁতকে উঠেছে গোটা বিশ্ব। বিমানের চাকায় উঠে পালাতে গিয়ে মারা গিয়েছেন অনেকে। চলন্ত বিমান থেকে পড়ে মারা গিয়েছেন মানুষ। ভয়ঙ্কর অরাজকতা তৈরি হয়েছে আফগানিস্তানে। ইতিমধ্যেই ভারত সেখান থেকে দেশের নাগরিকদের এয়ার লিফট করে নিয়ে এসেছে।

সন্ত্রাসের মেঘ

সন্ত্রাসের মেঘ

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ফের গোটা বিশ্বের আকাশে সন্ত্রাসবাদের মেঘ ঘনাচ্ছে। এই নিয়ে পািকস্তান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন আফগানিস্তানই হোক বা ভারত পাক জঙ্গি সংগঠন এই পরিস্থিতির সুযোগ নিতে ছাড়বে না। যতদিন জঈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা
সহ একাধিক জঙ্গি সংগঠন এই সুযোগককে কাজে লাগাতে ছাড়বে না। এর মধ্যে আবার হাক্কানি নেটওয়ার্কেরও উল্লেখ করেছেন তিনি।

সকলে সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নই

সকলে সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নই

এক দিকে করোনা অন্যদিকে সন্ত্রাসবাদ। আফগানিস্তানের যে পরিস্থিতি তাতে করোনা সংক্রমণেরও ভয় রয়েছে। কাজেই সকলেরই বিপদ। জয়শঙ্কর বলেছেন, সকলে সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নই। সকলের মাথার উপরেই বিপদ ঘনাচ্ছে। বিশেষ করে এই মহামারী পরিস্থিতিতে আফগানিস্তানের এই সংকট আরও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে গোটা বিশ্বের পরিস্থিতিকে। তালিবান প্রসঙ্গে বলতে গিয়ে আমরিকার টুইন টাওয়ার বিস্ফোরণের কথা বলেছেন তিনি। এমনকী ২০১৬ সালের পাঠান কোট হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার কথা উল্লেখ করেছেন তিনি।

 পাকিস্তানকে নিশানা

পাকিস্তানকে নিশানা

সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে ফের পাকিস্তানকে নিশানা করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন এক দিয়ে যখন আমরা সকলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছি, ঠিক তখনই বেশ কয়েকটি দেশ রয়েছে যাঁরা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে। এটা আর হতে দেওয়া উচিত নয়। প্রসঙ্গত উল্লেখ্য তালিবানরা কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিরুদ্ধে কোনও ভাবেই আফগান ভূমিকে ব্যবহার করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+