ইরানের জেনারেল সুলেমানির নিকেশের জের নতুন বছরের শুরুতেই কমল টাকার দাম
ইরানের জেনারেল সুলেমানির নিকেশের জের নতুন বছরের শুরুতেই কমল টাকার দাম
বছর শেষে আশা জাগিয়ে নতুন বছরের শুরুতেই ফের পড়ল টাকার দাম। মার্কিন ডলারের তুলনায় ২৪ পয়সা দাম কমেছে টাকার। ইরানের সেনা কমান্ডারকে হত্যার ঘটনার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। তার জন্যই টাকার দামের এই পতন বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের সেনা কমান্ডারকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তারপরেই আন্তর্জাতিক বাণিজ্যে উত্থান পতন শুরু হয়ে যায়। এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। কারণ অপরিশোধিত তেলের বাজারে অন্যতম আমদানিকারক দেশ ইরান।
কিন্তু গত কয়েক মাস ধরেই ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছিল। সৌদি আরবের সঙ্গেও ইরানের সম্পর্কের অবনতি হয়। চরম চাপান উতর চলছিল দুই দেশের মধ্যে। এরই মাছে ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তে তেলের বাজারে বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তার জেরেই টাকার দাম কমতে শুরু করে। গত বৃহস্পতিবার মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭১.৩৮। শুক্রবার সকালেই সেই দাম পড়তে শুরু করে। দিনের শুরুতে টাকার দাম ৭১.৫৬ হয়েছিল। তারপরেই সেটা ২৪ পয়সা কমে ৭১.৬২-এ গিয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications