Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nitish Kumar: জাতীয় সঙ্গীত চলাকালীন ‘বকবক’! অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে এককাট্টা বিরোধীরা

Nitish Kumar: ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত চলছে। এদিকে মঞ্চে দাঁড়িয়ে অফিসারদের সঙ্গে নিরন্তর কথা বলে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্প্রতি নীতীশ কুমারের এমনই একটি ভিডিও প্রকাশ করে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শুক্রবার এনিয়ে উত্তাল হল বিহারের বিধান পরিষদ।

জাতীয় সঙ্গীত বিতর্কে এদিন বিধান পরিষদের অন্দরে তুমুল হইহট্টগোল হয়। যার জেরে দুপুর ২টো পর্যন্ত বিধান পরিষদ মুলতুবি করে দেন স্পিকার। বৃহস্পতিবার পাটনায় সেপাক তাক্র বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। সেখানেই জাতীয় সঙ্গীতের সময় তাঁকে অন্য কথা বলতে দেখা যায় বলে অভিযোগ করেন বিরোধীরা। ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

nitish kumar

শুক্রবার বিধান পরিষদে অধিবেশন শুরু হতেই ইস্যুটি তোলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এরপরই বিরোধী শিবির থেকে হইহট্টগোল আসতে থাকে। বিধান পরিষদের জিরো আওয়ারে তেজস্বীকে এই ইস্যু তোলার কথা বলেন স্পিকার। তবু বিরোধীরা তাদের প্রতিবাদ জারি রাখে। প্রতিবাদ থেকে তারা এক ইঞ্চিও নড়বেন না বলে জানান। এরই মাঝে রাজ্যের মন্ত্রী বিজয় চৌধুরী সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করতে গেলে বিরোধীদের চেঁচামেচিতে তাঁকেও চুপ করে যেতে হয়।

এদিন বিহার বিধানসভার বাইরে এসে তেজস্বী যাদব স্পষ্টতই বলেন, "বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারকে শ্রদ্ধা করি। উনি আমার থেকে বয়সেও বড়। কিন্তু উনি অত উঁচু পদে থেকে যেভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন, তাতে আমরা গভীর মর্মাহত। " লালুপুত্র আরও বলেন, "গোটা বিহারবাসীর মাথা লজ্জায় হেট করে দিয়েছেন উনি। মুখ্যমন্ত্রীর রাজ্যকে নেতৃত্ব দেওয়া কর্তব্য, কিন্তু দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অপমান করলেন।"

Take a Poll

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও নীতীশকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, "নীতীশ কুমারের মানসিক অবস্থা যদি বিগড়ে গিয়ে থাকে, তাহলে তাঁর উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। বরং ছেলেকে মুখ্যমন্ত্রী করে দিন। বিধানসভায় সকলের সামনে নীতীশ কুমারের ক্ষমা চাওয়া উচিত।" এদিন নীতীশের বিরুদ্ধে স্লোগানও তোলেন আরজেডির বিধায়করা। মুখ্যমন্ত্রীকে কাঠপুতুল বলে আক্রমণ শানিয়ে ইস্তফা দাবি করেন বিরোধী দলের বিধায়করা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+