'গোপালন করলে অপরাধের মানসিকতা কেটে যায়', মোহন ভাগবত ফের খবরে

দেশে একের পর এক অপরাধের ঘটনায় ক্রমেই আতঙ্কের পরিবেশ গ্রাস করতে শুরু করেছে। এরই মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য তোলপাড় ফেলে দিয়েছে । শনিবার পুনেতে একটি সভায় পৌঁছে মোহন ভাগবত অপরাধের মনোবৃত্তি কমানো নিয়ে একাধিক বক্তব্য রাখেন। যা মুহূর্তে কেড়ে নিয়েছে শিরোনাম।

গোপালন নিয়ে মন্তব্য

গোপালন নিয়ে মন্তব্য

আরএসএস প্রধান মোহন ভাগবত শনিবারের অনুষ্ঠানে জানিয়েছেন, 'গোপালন কেন্দ্র বিভিন্ন জেল -এ শুরু করা হয়েছে। যেখানে জেলের বন্দিরা কাজও করছে। আর বহু জেলের জেলাররা আমায় বলেছেন,যারা গোপালন করছে জেলে,তাদের অপরাধী মানসিকতা কেটে গিয়েছে। '

গোপালন ও অপরাধের মানসিকতার নিয়ে ব্যাখ্যা ভাগবতের

গোপালন ও অপরাধের মানসিকতার নিয়ে ব্যাখ্যা ভাগবতের

মোহন ভাগবত এদিন নিজের দাবি নিয়ে আরও একধাপ এগিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। রাষ্ট্রীয় স্বয়মসেবক সমিতির প্রধান মোহন ভাগবত বলেন, গোপাালনের ফলে অপরাধের মানসিকতা যদি কমানোর কথা বিশ্বের চারিদিকে ছড়িয়ে দিতে হয়,তাহলে তার জন্য এটি লিখিতভাবে নথিবদ্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অপরাধীদের মানসিকতা বিশ্লেষণ করতে হবে। দেখতে হবে যে গোপালনের পর কী ঘটছে। যে পরিসংখ্যান পাওয়া যাবে,তা নথিবদ্ধ করে রাখতে হবে । তিনি বলেন, ' আর এই নথিবদ্ধ তথ্য় হাজারটি জায়গায় পাঠালে , বাস্তব তথ্য় প্রতিষ্ঠিত হবে।'

 চাষাবাদ ও গোপালন

চাষাবাদ ও গোপালন

এদিনের সভায় মোহন ভাগবত বলেন যে, এককালে ভারতের চাষিরা কখনওই ব্যবহার করতেন না সার। কারণ সেই সময় ছিল গোবর। আর তা দিয়েই হয়ে যেত উচ্চমানের চাষাবাদ। তবে পরিস্থিতি এখন পাল্টেছে বলে জানান রাষ্ট্রীয় স্বয়ংসেব সমিতির প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+