'সাচ্চা দেশভক্ত একমাত্র হিন্দুরাই হতে পারেন', দাবি আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের

'সাচ্চা দেশভক্ত একমাত্র হিন্দুরাই হতে পারেন', দাবি আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের

এক মাত্র হিন্দুরাই হতে পারেন সাচ্চা দেশভক্ত। এমনই দাবি করেছেন আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত। মহাত্মাগান্ধীর মন্তব্য আমার ধর্মই আমাকে দেশ ভক্ত করেছে। সেই রেশ টেনেই মোহন ভাগবত এই দাবি করেছেন। মহাত্মাগান্ধীর দেশভক্তির প্রতি সততা ব্যাখ্যা করতে গিয়েই এই দাবি করেন আরএসএস সুপ্রিমো। আবার তিনি দাবি করেছেন মানুষের দেশ সেবার ধর্মকে কোনও সম্প্রদায়ের মধ্যে আটকে রাখা যায় না। এটা আসলে একটা আত্মিক আদর্শ।

সচ্চা দেশভক্ত একমাত্র হিন্দুরাই হতে পারেন

যদি কেউ দেশভক্ত হন তাহলে তিনি মনে প্রাণে হিন্দু তাতে কোনও সন্দেহ নেই। কারণ দেশভক্ত হওয়াটাই হিন্দুদের স্বাভাবিক চরিত্র। একজন হিন্দু কখনওই ভারত বিরোধী হতে পারেন না বসে দাবি করেছেন মোহন ভাগবত। যদি কোনও হিন্দু দাবি করেন তিনি তাঁর দেশকে ভালবাসেন। তার অর্থ শুধু জমি নয়, সেই দেের মানুষ, প্রকৃতি, নদী, সংস্কৃতি সকলকেই ভালবাসতে হবে। তবেই প্রকৃত দেশভক্ত হওয়া যাবে বলে দাবি করেছেন মোহন ভাগবত।

হিন্দুত্ববাদ একতায় বিশ্বাস করে বলেও দাবি করেছেন আএসএস সুপ্রিমো। প্রসঙ্গত উল্লেখ্য নাড্ডার উপর রাজ্যে হামলার পর পরই কলকাতায় এসেছিলেন মোহন ভাগবত। তাঁর সঙ্গে প্রাক্তন ডিজি নপারাজিত মুখোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। মোহন ভাগবতের কলকাতায় সফর একেবারেই সাংগঠনিক কারণে বলে দাবি করা হয়েছিল আরএসএসের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+