রাজ্যসভায় হাঙ্গামা নিয়ে বৈঠক চেয়ারম্যানের! অত্যন্ত ক্ষুব্ধ বেঙ্কাইয়া নিতে পারেন ব্যবস্থা
কৃষি বিল নিয়ে রাজ্যসভায় বিরোধী সাংসদদের ব্যাপাক হাঙ্গামা। যার জেরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু যথেষ্টই ক্ষুব্ধ বলেই জানাচ্ছে সংবাদ সংস্থা। বিষয়টি নিয়ে নিজের বাসভবনে এদিন বৈ
কৃষি বিল নিয়ে রাজ্যসভায় বিরোধী সাংসদদের ব্যাপাক হাঙ্গামা। যার জেরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু যথেষ্টই ক্ষুব্ধ বলেই জানাচ্ছে সংবাদ সংস্থা। বিষয়টি নিয়ে নিজের বাসভবনে এদিন বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

বিরোধীদের নিশানায় দুই বিল
বিরোধী সাংসদরা দুটি বিলের বিরোধিতা করেছিলেন। ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স ( প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল ২০২০ এবং ফার্মার্স( এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট দল প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল।

যাঁরা হট্টগোলের সঙ্গে যুক্ত
এদিন রাজ্যসভায় যেসব বিরোধী সাংসদ হট্টগোলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাঁরা হলেন, তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, কংগ্রেসের রিপুন বোরা, আপের সঞ্জয় সিং, ডিএমকের তিরুচি শিবা। এঁরো কোনও সময় ডেপুটি চেয়ারম্যানের পোডিয়াম মাইক কেড়ে নেওয়া কিংবা রুল বুক ছিঁড়ে ফেলার চেষ্টা করতেও দেখা গিয়েছে।

রাজ্যসভা ১০ মিনিটের জন্য স্থগিত
এই হট্টগোলের মধ্যে রাজ্যসভা ১০ মিনিটের জন্য স্থগিত করে দেওয়া হয়। এরপর ফের রাজ্যসভা বসার পরেই পাশ করানো হয় কৃষি বিল।

খুশি প্রধানমন্ত্রী
রাজ্যসভায় কৃষি বিল পাশ হওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বিল কৃষি ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষিক্ষেত্রের জন্য প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন চাই।












Click it and Unblock the Notifications