এক মোড়কে বিহার-মার্কিন নির্বাচন, নীতীশকে আক্রমণ করতে ট্রাম্পকে কটাক্ষ তেজস্বীর

বিহারের নির্বাচনী লড়াইয়ে নিজেদের তুরুপের তাস প্রকাশ করল বিরোধী কংগ্রেস-আরজেডি জোট। এবং এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময়ই ফের ক্ষমতাসীন বিজেপি-জেডিইউকে কটাক্ষ করলেন লালুপুত্র। এদিন বিহার নির্বাচনের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে বিজেপি তথা মোদীকে কটাক্ষ করেন তেজস্বী।

ট্রাম্প এসে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করবেন না

ট্রাম্প এসে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করবেন না

ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের কথা সবাই জানে। সেই বন্ধুত্বকেই কটাক্ষ করে ফের বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি তুললেন তেজস্বী যাদব। পাশাপাশি তেজস্বীর নিশিনায় ছিলেন নীতীশ কুমারও। বিজেপি-জেডিইউকে একহাত নিয়ে এদিন তেজস্বী বলেন যে আমেরিকা থেকে ট্রাম্প এসে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করবেন না।

নীতীশকে আক্রমণ শানিয়ে যা বললেন তেজস্বী

নীতীশকে আক্রমণ শানিয়ে যা বললেন তেজস্বী

তেজস্বী নীতীশকে আক্রমণ শানিয়ে এদিন বলেন, 'বিগত ১৫ বছর ধরে রাজ্যের শাসনভার নীতীশ কুমারের কাঁধে। তবুও নীতীশ কুমার এখনও রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি আদায় করতে পারলেন না কেন্দ্রের কাছ থেকে। আমেরিকা থেকে বিহারে এসে রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করবেন না।'

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা

এদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এদিন বলেন, 'মনে হচ্ছে বর্তমানে সবাই ক্ষমতার কুর্সি দখলের দৌড়ে মনোনিবেশ করে রয়েছে। মানুষ বড় বড় কথা বলছে ঠিকই, কিন্তু বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন না কেউই। সবারই উচিত মানুষের জন্য কাজ করা। তবে এখন সবাই নিজেদের স্বার্থে কাজ করছে যাতে পরবর্তীতে এই কাজের বদলে সেই 'মিষ্টি ফলটা' তাঁরা পায়।'

১০ লক্ষ মানুষকে সরকারি চাকরি প্রতিশ্রুতি

১০ লক্ষ মানুষকে সরকারি চাকরি প্রতিশ্রুতি

এছাড়া সাংবাদিকদের তেজস্বী এদিন জানান, ক্ষমতায় আসলে দুই মাসের মধ্যে তাঁর সরকার ১০ লক্ষ মানুষকে সরকারি চাকরি দেবে। তিনি বলেন, 'যদি আরজেডি ক্ষমতায় আসে তবে প্রথম ক্যাবিনেট বৈঠকই ১০ লক্ষ মানুষকে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একবার যদি মানুষ আমার দলকে ক্ষমতায় আসার সুযোগ দেয় তবে সরকারি কোনও পদ শূন্য থাকবে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+