পাইকারী মুদ্রাস্ফীতিতে নয়া রেকর্ড ভারতে, করোনাকালে নয়া উদ্বেগ অর্থনীতিতে
পাইকারী মুদ্রাস্ফীতিতে নয়া রেকর্ড ভারতে, করোনাকালে নয়া উদ্বেগ অর্থনীতিতে
করোনার দ্বিতীয় স্রোতের জেরে বিভিন্ন রাজ্যে কার্যত লকডাউনের মতো বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু জায়গায় উৎপাদন ক্ষেত্রগুলি বন্ধও ছিল করোনার প্রবল দংশনের জেরে। এই অবস্থায় শুধু দেশের স্বাস্থ্য ব্যবস্থাই যে ভেঙে পড়েছে , তা নয়, ধ্বস নেমেছে অর্থনৈতিক নানান দিকে। যার প্রমাণ দিল পাইকারী মুদ্রাস্ফীতির নয়া রেকর্ড।

ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস এদিন জানিয়েছে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৫.০১ এ। এদিকে, মে মাসে বিভিন্ন রাজ্যে করোনার জেরে কার্যত স্তব্ধ হয়ে যাওয়া পরিস্থিতির জন্য মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১২.৯৪ শতাংশ। এদিকে মে মাসে পাইকারী মুদ্রাস্ফীতি বেড়েছে ৬.৩ শতাংশ । এর আগে তা এপ্রিল মাসে ৪.২৩ শতাশ হয়। এদিকে, মে মাসে পাইকারী মুদ্রাস্ফিতী ৬.৩ শতাংশ হতেই তা রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট সীমা পার হয়ে যায়। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক এই মর্মে টার্গেট সেট করেছিল ২ থেকে ৬ শতাংশের ভিতর। যে অঙ্ক কার্যত পার করে যায় বর্তমান পরিসংখ্যান।
এর আগে রয়টার্সের হাত ধরে তৈরি একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে, মে মাসে দেশের মুদ্রাস্ফিতীর হার ৫.৩০ শতাংশ। প্রসঙ্গত দেশে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফিতী বর্তমানে ৫.০১ শতাংশ। এপ্রিল মাসে এই খাদ্যদ্রব্যের উপর মুদ্রাস্ফিতী ছিল ২.০২ শতাংশ। প্রসঙ্গত, তেলের দাম বৃদ্ধি ও উৎসপাদিত দ্রব্যের দাম বৃদ্ধি ঘিরে এই মুদ্রাস্ফীতি রীতিমতো ভয়াবহ দিকে গিয়েছে। যা এপ্রিলের থেকে কয়েকগুণ হারে বেশি হয়েছে মে মাসে।












Click it and Unblock the Notifications