ব্যবহৃত এন–৯৫ মাস্ক ধুয়ে ইস্ত্রি করে বিক্রির ছক বানচাল করল পুলিশ, ধৃত ৩

ব্যবহৃত এন–৯৫ মাস্ক ধুয়ে ইস্ত্রি করে বিক্রির ছক বানচাল করল পুলিশ, ধৃত ৩

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও মানুষ অপরাধ করতে ভুলছে না। লকডাউনের সময় এখন মানু্ষ বাড়িতে। বাড়ি থেকে বেরনোর জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর সেই মাস্ক সংরক্ষণ করে রেখে দেওয়ার অপরাধে পুলিশ তিনজনকে গ্রেফতার করল।

ব্যবহৃত এন–৯৫ মাস্ক ধুয়ে ইস্ত্রি করে বিক্রির ছক বানচাল করল পুলিশ, ধৃত ৩


মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। এই রাজ্যেই সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এ রাজ্যের পালঘর জেলার ভাসাই শহরের এক আবাসনের মধ্যে এন–৯৫ মাস্ক গচ্ছিত করে রেখে দেওয়া হয়েছিল। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে যে অন্তত ২৫ হাজার এন–৯৫ ব্যবহৃত মাস্ক বাজেয়াপ্ত করা হয়েছে ভাসাইয়ের বিরহর এলাকার গাদগাপাড়ার এক বাড়ি থেকে। যার মূল্য ৫১.‌৩৪ লক্ষ টাকা। মাস্কগুলিকে রীতিমতো ধোওয়া হয়েছে, ইস্ত্রি করা হয়েছে এবং পুনরায় বিক্রি করার জন্য তা বাক্সে ভরা হয়েছিল। পুলিশ এই ঘটনায় নাগরাজ পিল্লা (‌৩০)‌, রোহিত কোঠারি (‌৩০)‌ ও মহম্মদ নিগার শেখ (‌২৮)‌–কে গ্রেফতার করেছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ২৭০ ধারায় ও মহামারি আইন ও কোভিড আইনে মামলা দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+