আজ প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) । ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। তখন থেকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারও ওই দিনে গোটা বিশ্বের সামনে দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করবে ভারত। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।
২৫ তারিখ ভারতে এসেছিলেন তিনি। আজ রবিবার ২৬ জানুয়ারি ভারতে থাকবেন তিনি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপলক্ষে দিল্লি (Delhi Republic Day parade) জুড়ে মোতায়েন করা হয়েছে ১৫০০০ পুলিশ এবং ৭০ কোম্পানি আধাসেনা। কর্তব্যপথে পৌঁছতে অন্তত ছয়টি নিরাপত্তা বলয় পার করতে হবে সাধারণ মানুষকে।
এরপরেও একাধিক সিসিটিভি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজর রাখা হবে। এছাড়াও অ্যান্টি ড্রোন সহ আধুনিক ব্যবস্থাও দিল্লির সুরক্ষায় মোতায়েন রয়েছে বলে খবর। এক নজরে জেনে নিন প্রজাতন্ত্র দিবসে কি কি হতে চলেছে।
Jan 26, 2025, 9:49 pm IST
ভারতের ভূয়সী প্রশংসা্ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র আয়োজিত নৈশভোজে অংশ নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ডিএনএ-তে ভারত মিশে আছে বলেন জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।
Jan 26, 2025, 7:52 pm IST
পুতিনের বার্তা
৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন।
Jan 26, 2025, 7:48 pm IST
প্রজাতন্ত্র দিবসে রাজ্য-রাজভবন সংঘাত
প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Jan 26, 2025, 7:02 pm IST
রাষ্ট্রপতি ভবনে ঘরোয়া অনুষ্ঠান
প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাষ্ট্রপতি ভবনে ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা
Jan 26, 2025, 6:23 pm IST
বিনয়কুমার সাক্সেনার আশঙ্কা
সমাজ মাধ্যমের মধ্য দিয়ে দিল্লির ভোটে আন্তর্জাতিক শক্তি প্রভাব ফেলতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। প্রজাতন্ত্র দিবসে নিজের বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।
Jan 26, 2025, 5:57 pm IST
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু। যোগ দেবেন ঘরোয়া অনুষ্ঠানে। থাকবেন দেশ-বিদেশের অতিথিরা।
#WATCH | Delhi | President Droupadi Murmu arrives at Rashtrapati Bhawan as she hosts 'At Home' reception for distinguished guests on the occasion of #RepublicDaypic.twitter.com/yyKR1AHDsD
মালদহের সুখদেবপুর সীমান্তে উত্তেজনা অব্যাহত। এরই মধ্যে আজ দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শান্তির বার্তা নিয়ে একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করলেন এবার বাংলার ব্যবসায়ীরা।
Jan 26, 2025, 4:46 pm IST
Attari-Wagah border -এ মানুষের ভিড়
Attari-Wagah border -এ মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন বিটিঙ্গ রিট্রিট দেখতে।
#WATCH | On the 76th #RepublicDay, history was made at Tral Chowk in Pulwama district, Jammu and Kashmir, as the Indian national flag was unfurled for the first time. The flag was jointly unfurled by an elderly, a youth and a child —symbolizing the unity of generations and their… pic.twitter.com/6fEjIrPhRa
During the Republic Day event at Kartavya Path, PM Modi demonstrated the importance of cleanliness by picking up waste while receiving the Vice President. #RepublicDay2025… pic.twitter.com/LyTKvfamPM
সারাদেশের সঙ্গে আজ মালদহে পালিত হলো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। মালদহে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে সরকারি মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
Jan 26, 2025, 2:29 pm IST
জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি
76 তম প্রজাতন্ত্র দিবসে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
Jan 26, 2025, 1:46 pm IST
দার্জিলিংয়ে ভারত -নেপাল সীমান্তে মিষ্টি বিতরণ
দার্জিলিংয়ে ভারত -নেপাল সীমান্তে মিষ্টি বিতরণ।
#WATCH | West Bengal: SSB personnel exchanged sweets with Nepal Police at the Indo-Nepal Border in Panitanki, Darjeeling, on the occasion of the 76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/6RETqyjCLA
#WATCH | Jalpaiguri, West Bengal: On the occasion of 76th #RepublicDay🇮🇳, the Border Security Force (BSF) exchanged sweets and greetings with Border Guard Bangladesh (BGB) at the zero point of the Fulbari Indo-Bangladesh Border. pic.twitter.com/xOYZJduqHg
সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী-বেসরকারী উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে৷
এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাশাসক সিয়াদ এন আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও জাতীয় অভিবাদন গ্রহণ করেন।
Jan 26, 2025, 11:31 am IST
বাংলায় সাড়ম্বরে পালিত কুচকাওয়াজ
৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ ও প্যারেড।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা,সঙ্গে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গেইলসেন লেপচা।এরপর পুলিশ কর্মী , দমকল কর্মী সহ স্কুল ,কলেজের এনসিসি ক্যাডেটরা প্যারেডে অংশ নেয়
Jan 26, 2025, 11:24 am IST
বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন
বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন! পিনাক থেকে শুরু করে একাধিক সমরাস্ত্র তুলে ধরল ভারত। আকাশ চিরে উড়ল আধুনিক হেলিকপ্টার।
#RepublicDay🇮🇳: BrahMos missile, Pinaka multi-launcher rocket system, BM-21 Agnibaan, a 122 mm Multiple Barrel Rocket Launcher, Akash Weapon System being displayed during 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path, in Delhi
প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড
প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয় যে ওই ব্যান্ডই এবার থাকবে প্যারেডের অগ্রভাগে। সেই মতো প্যারেড শুরু হতেই ইন্দোনেশিয়ার ব্যান্ডকে দেখা যায়।
#WATCH | Delhi: The Genderang Suling Canka Lokananta, a 190-member ensemble band from the Indonesian Military Academy (Akmil) and Marching Contingent, comprising 152 personnel from all branches of the Indonesian National Armed Forces (TNI) on Karvatya Path on 76th #RepublicDay🇮🇳… pic.twitter.com/GZf5PkK7sG
রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।। এছাড়াও আছেন একাধিক অতিথি। একই সঙ্গে রেড রোডে চলছে বিশেষ কুচকাওয়াজ।
Jan 26, 2025, 10:38 am IST
পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি মুর্মু
পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি মুর্মু। ঐতিহ্য মেনে একাধিক তোপের ধ্বনির মাধ্যমে পালিত প্রজাতন্ত্র দিবস। রইল সেই মুহূর্তের ভিডিও-
#WATCH | President Droupadi Murmu unfurls the National Flag at Kartavya Path, on the occasion of 76th #RepublicDay🇮🇳
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে কর্তব্যপথে রাষ্ট্রপতি
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ আধিকারিক।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi receives President Droupadi Murmu and President of Indonesia Prabowo Subianto at Kartavya Path for 76th #RepublicDay🇮🇳 celebrations
President Subianto is attending the function as the chief guest this year.
সারা দেশ মেতে উঠেছে প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে। এদিন সকাল সাড়ে দশটায় দিল্লিতে শুরু হবে মূল অনুষ্ঠান।
5:14 AM, 26 Jan
সংবিধানের পথ চলা শুরু
আজকের দিনে ১৯৫০ সালে ভারতের সংবিধানের পথ চলা শুরু হয়। ফলে এই দিনটি স্বাধীন ভারতের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
5:18 AM, 26 Jan
প্রধানমন্ত্রীকে ঘিরে অনুষ্ঠান
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপরে কর্তব্য পথে এসে প্যারেড অনুষ্ঠানে শামিল হবেন প্রধানমন্ত্রী।
6:01 AM, 26 Jan
কড়া নিরাপত্তার মোড়কে হাওড়া স্টেশন
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ে আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়।
6:08 AM, 26 Jan
কড়া নিরাপত্তা দিল্লিতেও
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকেও। মধ্যরাত থেকে সব জায়গায় শুরু হয়েছে চেকিং। রইল সেই ভিডিও-
প্রতি বছরের মতো এই বছরও রেড রোড কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। আর এই কারনে আজ রবিবার সকাল থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিন্ধ থাকবে রেড রোড।
6:43 AM, 26 Jan
নজরে কলকাতার নিরাপত্তা
এই সময় কলকাতা পুলিশের তরফে বিশাল ফোর্স মোতায়েন থাকবে। প্রজাতন্ত্র দিবসকে মাথায় রেখে গোটা শহর জুড়েই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন থাকছেন দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার, চার জন যুগ্ম কমিশনার, ২২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক সহ বিশাল একটা টিম।
6:47 AM, 26 Jan
শুভেচ্ছা বার্তা ভারতীয় সেনার তরফে
প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনীর এক্স-পোস্টে বলা হয়েছে, 'সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।'
7:14 AM, 26 Jan
রেড রোডে বিশেষ নিরাপত্তা
রেড রোডে বিশেষ নিরাপত্তা। কিছুক্ষণ পরেই শুরু হবে প্যারেড। তার আগে কড়া নিরাপত্তা। চলছে শেষ মুহূর্তের পরীক্ষা।
7:20 AM, 26 Jan
শুভেচ্ছা বার্তা মার্কিন বিদেশসচিবের
প্রজাতন্ত্র দিবসে ভারতকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমেরিকার পক্ষ থেকে ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানাই।
7:33 AM, 26 Jan
দিল্লির প্যারেডে মূল আকর্ষণ কি হবে?
এবারের প্রধান আকর্ষণ হল 'ফ্লাই-পাস্ট', যেখানে ভারতীয় বায়ুসেনার বিমানকে অ্যাক্রোব্যাটিক্স করতে দেখা যাবে। গোটা বিশ্ব দেখবে ভারতের শক্তি।
7:42 AM, 26 Jan
সেজে উঠছে কর্তব্যপথ
সেজে উঠছে কর্তব্যপথ। কিছুক্ষণ পরেই শুরু হবে প্যারেড। ইতিমধ্যেই দর্শকরা আসতে শুরু করেছেন। থাকবেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী।
#WATCH | Delhi: People reach Kartavya Path to watch the Republic Day Parade today
Republic Day parade will start at 10:30 am from Vijay Chowk.
নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছে না দিল্লি পুলিশ। একেবারে ছয়টি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে রাজধানীজুড়ে। মোতায়েন করা হয়েছে ৬০ হাজার সুরক্ষা কর্মী। এর মধ্যে ১৫ হাজার জওয়ান কর্তব্যপথকে ঘিরে রাখবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে যেমন দিল্লি পুলিশের জওয়ানরা রয়েছেন তেমন প্যারামিলিট্রি ফোর্স, NSG কমান্ডো, SPG কমান্ডো, বম্ব স্কোয়াড, সোয়াট কনান্ডো, কুইক রেসপন্স টিম (QRT) এবং ডগ স্কোয়াডকে মোতায়েন কর হয়েছে।
8:07 AM, 26 Jan
তামিলনাড়ুতে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল
তামিলনাড়ুতে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল। পাশে আছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
#WATCH | Tamil Nadu Governor RN Ravi unfurls the national flag on the occasion of 76th #RepublicDay🇮🇳 in Chennai
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরেই শুরু হবে প্যারেড। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।
8:38 AM, 26 Jan
আরএসএস প্রধান মোহন ভাগবত জাতীয় পতাকা উত্তোলন করলেন
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। দেখুন-
#WATCH | Maharashtra: RSS' Nagpur Mahanagar sanghchalak Rajesh Loya unfurls the national flag at RSS Headquarters in Nagpur.
ত্রিপুরায় জাতীয় পতাকা তুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বললেন, আজ আমাদের গর্বের দিন । আর কি বললেন তিনি>
#WATCH | Agartala: Tripura CM Manik Saha says, "This is a very historic day, today is 76th #RepublicDay🇮🇳 and it is a matter of great pride for us that the Constitution was written and on its basis, the country is moving forward..." https://t.co/8p6V48r0jApic.twitter.com/TZWlJ1izBv
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অন্যদিকে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar says "Republic Day is always a very proud moment for the country. I think we have had a lot of achievements and we look forward to many more. We have Indonesian President Prabowo Subianto as our special guest. In 1950, at the… https://t.co/JpWT1sE5P2pic.twitter.com/woOeGlnyGu
৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন উত্তরবঙ্গ জিআরপি হেড হেডকোয়ার্টারে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন জাতীয় সংগীত, কুচকাজের মধ্য দিয়ে পালন করা হলো দিনটি। এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের SRP কুনওয়ার ভূষান সিং সহ জিআরপির আধিকারিকেরা।
9:57 AM, 26 Jan
জলপাইগুড়িতে প্রজাতন্ত্র দিবস পালন
জলপাইগুড়িতে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
10:06 AM, 26 Jan
ওয়ার মেমোরিয়ালে মোদী
ন্যাশানাল ওয়্যার মেমোরিয়ালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শহিদদের শ্রদ্ধা জানাবেন তিনি। আছেন রাজনাথ সিং। আছেন তিন বাহিনীর আধিকারিকরাও।
10:09 AM, 26 Jan
ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা মোদীর
ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা মোদীর।
76th #RepublicDay🇮🇳 | Prime Minister Narendra Modi arrives at the National War Memorial in Delhi. He will lead the nation in paying homage to the fallen soldiers at the National War Memorial
কর্তব্যপথে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
76th #RepublicDay🇮🇳 | Prime Minister Narendra Modi leads the nation in paying homage to the fallen soldiers at the National War Memorial, in Delhi. pic.twitter.com/pIAQrGBn8V