Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও কাছাকাছি ভারত-আমেরিকা, বেঙ্গালুরুতে এল NASA-র মার্স রোভারের রেপ্লিকা

বেঙ্গালুরু: মঙ্গলগ্রহে কীভাবে প্রাণের সন্ধান চালান মহাকাশবিদরা, তা নিয়ে অনেকরই আগ্রহ রয়েছে। বছর ২০ আগে লালগ্রহে জলের সন্ধান করতে মহাকাশ অভিযান করেছিল নাসা। কোথাও যদি কোনও চিহ্ন মেলে, তার জন্য পাঠানো হয়েছিল মার্স রোভার।

সেই মহাকাশের যানের রেপ্লিকাই এবার আনা হল ভারতে। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরায়া ইন্ডাস্ট্রিয়াল ও টেকনিক্যাল মিউজিয়ামে এনে রাখা হয়েছে সেই মডেল। নতুন প্রজন্ম, যাঁরা মহাকাশ গবেষণায় আগ্রহী, তাঁদের জন্য এই মহাকাশযান আগ্রহের কারণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

আরও কাছাকাছি ভারত-আমেরিকা,


বৃহস্পতিবার বিশ্বেশ্বরায় ইন্ডাস্ট্রিয়াল ও টেকনিক্যাল মিউজিয়ামের স্পেস গ্যালারিতে ওই মহাকাশযানের রেপ্লিকা উন্মোচন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের ইউএস কনসাল জেনারেল জুডিথ রবিন, বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর ড. এম শঙ্করণ, নিসার মিশন সিস্টেম ম্যানেজার ও আমেরিকা সেক্রেটারি অব কমার্সের তরফে মারিসা লগো।

তাঁদের উপস্থিতিতে রেপ্লিকা উন্মোচন করা হয়েছে। মারিসা লাগো জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও আমেরিকা ক্রমশ কাছাকাছি আসছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। এদিনের অনুষ্ঠান সেই সহযোগিতার উদাহরণ বলে মন্তব্য করেছেন তিনি।

মার্স রোভারের ওই রেপ্লিকা তৈরি হয়েছে আমেরিকায়। কর্নেল ইউনিভার্সিটির পড়ুয়ারা এটি তৈরি করেছে। ২০২০ সালে দুবাইতে ওয়ার্ল্ড এক্সপোতে, আমেরিকার ডলাসের স্মিথসনস এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামেও রাখা ছিল এই রেপ্লিকাটি । চেন্নাইয়ের ইউএস কনসাল জেনারেল জুডিথ রবিন বলেছেন, বিশ্বেশ্বরায় ইন্ডাস্ট্রিয়াল ও টেকনিক্যাল মিউজিয়ামের সঙ্গে থাকতে পেরে মার্কিন কনস্যুলেট গর্বিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই রেপ্লিকা ভবিষ্যতে মহাকাশবিদদের উৎসাহিত করবে। এই মিউজিয়াম যে বিক্ষান, অঙ্ক, প্রযুক্তি, কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, সে কথাও জানান তিনি।

সেই সঙ্গে জুডিথ রবিন আরও বলেন, এই রেপ্লিকা নিয়ে আসা ভারত ও আমেরিকার মধ্যে সুদূরপ্রসারী সম্পর্কের ইঙ্গিত বহন করছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যে আমেরিকার অন্যতম সহযোগী, সে কথাও উল্লেখ করেছেন তিনি। দুই দেশ বিভিন্ন গঠনমূলক ক্ষেত্রে একযোগে কাজ করছে। আমেরিকা ও ভারতের ইন্ডিয়া সিভিল স্পেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন বিষয়ে আলোচনা করছে।

আর্থ সায়েন্স, স্পেশ সায়েন্স ও এক্সপ্লোরেশন, হেলিফিজিক্স এবং হিউম্যান স্পেশ ফ্লাইট নিয়ে আলোচনা হবে। এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য হল, বিজ্ঞান ও প্রযুক্তির কতটা প্রভাব সাধারণ মানুষের জীবনে রয়েছে, তা বোঝানো। টেলিকমিউনিকেশন থেকে শুরু করে স্যাটেলাইট প্রত্যেকটা বিষয় নিয়েই কাজ হচ্ছে।

কনসাল জেনারেলের কথায়, দুই দেশের গবেষক ও ইঞ্জিনিয়াররা চাইলে বিশ্বটা বদলে ফেলতে পারে। বিশ্বেশ্বরায় ইন্ডাস্ট্রিয়াল ও টেকনিক্যাল মিউজিয়ামের কর্ণধার কেএ সাধন বলেন, এই মার্স রোভারের রেপ্লিকা গ্যালারিতে রাখার ফলে মানুষের আকর্ষণ বাড়বে, উৎসাহী পড়ুয়াদের শেখার সুযোগও বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+