করোনার সংক্রমণ বৃদ্ধির কারণ ধর্মীয় জমায়েত! ভারতে তৃতীয় ওয়েভ নিয়ে আশঙ্কার খবর অনুরাগের কথাতে
নতুন করে বেশ কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। তবে একাধিক রাজ্যকে পিছনে সংক্রমণের নিরিখে সবার আগে কেরল। নতুন করে সে রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আর এই আতঙ্কের মধ্যেই চাঞ্চল্যকর বক্তব্য সামনে আনলেন সরকারি এজেন্সি INSACO
নতুন করে বেশ কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। তবে একাধিক রাজ্যকে পিছনে সংক্রমণের নিরিখে সবার আগে কেরল। নতুন করে সে রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আর এই আতঙ্কের মধ্যেই চাঞ্চল্যকর বক্তব্য সামনে আনলেন সরকারি এজেন্সি INSACOG -এর ডিরেক্টর অনুরাগ আগরওয়াল।

তিনি বলেন, ধর্মীয় জমায়েত বন্ধ করা হলে এভাবে বাড়তে পারত না করোনার সংক্রমণ। কেরলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমনটাই বলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, কেরলে ধর্মীয় অনুষ্ঠান করার পরিকল্পনা সঠিক নয়। শুধুমাত্র জরুরি পরিষেবাই খোলা উচিৎ ছিল।
শুধুমাত্র এই ধরনের জমায়েতের কারনেই ১৩ হাজর থেকে ২০ হাজার সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
অনুরাগ আগরওয়াল আরও বলেন, উত্তর ভারতের তুলনায় কেরলে করোনা সংক্রমণ অনেকটাই কম ছিল। নতুন কোনও ভ্যারিয়েন্টও কেরলে পাওয়া যায়নি। তবে সম্প্রতি কেনোম সিকোয়েন্সিং-এ দেখা গিয়েছে ৯০ শতাংশই আক্রান্ত ডেল্টা ভ্যারিয়েন্টে। যে ভ্যারিয়েন্টের কারয়ে এপ্রিল-মে মাসে দ্বিতীয় ঢেউ দেখল ভারত।
করোনাতে ক্রমশ বাড়ছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এখন থেকে দেশের মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন ডাক্তার এবং চিকিৎসকরা।
গবেষকদের একাংশের একাংশ বলছে, ইতিমধ্যে বিশ্বে থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে সংক্রমণর হার হু হু করে বাড়ছে। ফলে এই মুহূর্তে করোনা বিধিকে উপেক্ষা করা মানে বিপদকে ডেকে আনা বলে মত গবেষকদের। আগামী কয়েকটা দিন ভয়ঙ্কর কড়া ভাবে করোনা বিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত আশঙ্কার কথাই শুনিয়েছেন অনুরাগ আগরওয়াল।
তাঁর মতে, অন্যান্য দেশের মতো ভারতেও করোনার তৃতীয় ওয়েভ আছড়ে পড়বে। সেপ্টেম্বর থেকে অক্টবরের মধ্যে কার্যত দেশজুড়ে এই ওয়েভ তাণ্ডব চালাবে বলে অনুমান অনুরাগের। শুধু তিনি নয়, বিভিন্ন গবেষকরা জানাচ্ছেন, ভারতে অগস্টের শেষের দিক থেকে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সংক্রমণ শীর্ষে পৌঁছে যাবে বলে আশঙ্কা গবেষকদের।
অনুরাগ এই প্রসঙ্গে আরও জানিয়েছে যে, ভারতে এখনও সেকেন্ড ওয়েভ চলে যায় নি। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে আছড়ে পড়ছে মারণ করোনার সেকেন্ড ওয়েভ। ফলে সতর্কটা প্রয়োজন। পাশাপাশি ফ্রুত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে বলে আশাবাদী অনুরাগ আগরওয়াল। তাঁর দাবি, ভারতে তৈরি করোনার ভ্যাকসিন সংক্রমণ থেকে ৬০ শতাংশ রক্ষা দেয়।
INSACOG ডিরেক্টর মিস্টার আগরওয়াল জানাচ্ছেন, এই মুহূর্তে দিল্লির মানুষের রোগপ্রতিরক্ষা ক্ষমতা সবথেকে বেশি। তবে এমন নয় যে, সংক্রমণ আঘাত হানবে না। যে কোনও ধরনের বিধিকে অম্যান্য বিপদের মুখে দেশকে ফেলে দিতে পারে বলে দাবি INSACOG ডিরেক্টর।












Click it and Unblock the Notifications