Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মের কল নির্বাচনে নড়ে! ভোট এগিয়ে আসতেই বাম-কংগ্রেসের দ্বন্দ্ব বাড়ছে

নির্বাচন এগিয়ে আসতেই কেরলের রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে বিষোদগার শুরু করে দিয়েছে। এবং রাজনীতির মধ্যে ধর্ম এনে সেই দ্বন্দ্বকে আরও তিক্ত করে তুলছে দুই বড় জোটই। ইউডিএফ ঠেকে শিখেছে যে এলডিএফ সরকারের বিরুদ্ধে সোনা পাচার, লাইফ মিশনে দুর্নীতি এবং আইটি দপ্তরে অনিয়ম প্রভৃতি বিষয় তুলে স্থানীয় নির্বাচনে তারা বিশেষ সাফল্য পায়নি। আর তাই তারা নির্বাচনের প্রধান বিষয়বস্তু হিসাবে সেই সবরীমালাতেই ফিরে এসেছে।

পড়ুয়াদের মতামতকে গরুত্ব

পড়ুয়াদের মতামতকে গরুত্ব

মঙ্গলবার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস পরিদর্শনের তাঁর যাত্রার সূচনা করেছেন। লক্ষ্য, রাজ্যে উচ্চশিক্ষার ছবিটা ঠিক কেমন হওয়া উচিত, তা নিয়ে পড়ুয়াদের মতামত জানা। রাজ্যের প্রধান প্রধান কিছু বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখবেন তিনি এবং পড়ুয়াদের সঙ্গে কথাও বলবেন। তাঁর উদ্দেশ্য হল এমন একটি উচ্চশিক্ষা পরিকল্পনা তৈরি করা যা তারা আসন্ন বিধানসভা ভোটে লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) নির্বাচনী ইস্তেহারের অন্তর্ভুক্ত করতে পারবে।

সবরীমালা ইস্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস

সবরীমালা ইস্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস

অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট, ইউনাইটেড ডেমোক্র‌্যাটিক ফ্রন্ট (ইউডিএফ) সবরীমালায় মহিলাদের প্রবেশের বিষয়টিকে নির্বাচনে ইশু করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বহুবার বিতর্ক ছড়িয়েছে এবং বর্তমানে এটি আদালতের বিচারাধীন বিষয়। কিন্তু এটিই হল ইউডিএফ-র নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু।

উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারের মডেল অনুসরণ

উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারের মডেল অনুসরণ

সম্প্রতি স্থানীয় ভোটে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারের মডেল অনুসরণ করেই এলডিএফ বিপুল জয় হাসিল করেছে। এই সরকার বিরোধীদের তোলা অভিযোগের ফাঁদে পড়েনি। অথচ ভোটারদের যা বোঝাতে চেয়েছিল, তা তারা করতে পেরেছে। কেরলবাসী এর আগে কোভিড প্যানডেমিকের সময় এবং বন্যার সময় গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে 'প্রভিশন কিট' পেয়েছে, তাদের আর আলাদা করে সরকারের উদ্যোগ নিয়ে বোঝাতে লাগেনি।

ভরাডুবির কারণ সবরীমালা

ভরাডুবির কারণ সবরীমালা

স্থানীয় ভোটে যখন মানুষ শাসক ফ্রন্টের বিকাশের দাবিদাওয়া বিবেচনা করে, তাদের স্বপক্ষেই ভোট দিয়েছে। তাই শাসক ফ্রন্ট এখন জানে যে বিরোধীদের পক্ষে এখন বিধানসভা ভোটে সরকারের বিরুদ্ধে সেই একই অভিযোগের পুনরাবৃত্তি করে ভোটারদের আস্থা অর্জন করা কঠিন হবে। তাই কংগ্রেস এবার ভোটারদের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বাম বিরোধী মনোভাব তৈরির চেষ্টা করছে। উল্লেখ্য ২০১৯ সালের লোকসভায় সবরীমালা ইস্যু ঠিক ভাবে সামাল দিতে না পারাতেই ব্যর্থ হওয়াতেই ভরাডুবি হয়েছিল বাম জোটের।

উন্নয়নই হাতিয়ার

উন্নয়নই হাতিয়ার

সুতরাং এই বার্তা এখন জোরালো এবং স্পষ্ট যে এলডিএফ তাদের নির্বাচনী প্রচার, সরকারের বিরুদ্ধে তোলা বিরোধীদের অভিযোগের উপর ভিত্তি করে করবে না। বরং গত পাঁচ বছরে একের পর এক প্রতিবন্ধকতা যেমন নিপ্পা, দু'টি বড়সড় বন্যা, কোভিড প্যানডেমিকের বিরুদ্ধে লড়েও সরকার কী কী করতে পেরেছে, তার উপরই মনোনিবেশ করবে।

যে ইস্যুটি কংগ্রেসকে লোকসভা ভোটে জয় হাসিল করতে সাহায্য করেছিল

যে ইস্যুটি কংগ্রেসকে লোকসভা ভোটে জয় হাসিল করতে সাহায্য করেছিল

এদিকে যে ইস্যুটি কংগ্রেসকে ২০১৯ সালের লোকসভা ভোটে জয় হাসিল করতে সাহায্য করেছিল, সেই সবরীমালা ইস্যুতেই তারা ফিরে এসেছে। এই বিষয়ে কোনও সন্দেহই নেই যে সবরীমালা পার্লামেন্ট নির্বাচনের সময় সিপিএমের ভোটব্যাঙ্কে চিড় ধরাতে সক্ষম হয়েছিল, তবুও ইউডিএফের জয়ে (২০টি লোকসভা আসনের মধ্যে ১৯টিতেই জয়) সবচেয়ে বড় নিয়ামক বিষয় ছিল কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া আবেগ। কেন্দ্রে বিজেপির বিকল্প হিসাবে ভোটাররা কংগ্রেসকে বেছে নিয়েছিল। তবে বিধানসভায় এই একই ধারা থাকবে বলে মনে করছেন না অনেক বিশেষজ্ঞই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+