আর বিনামূল্যে পরিষেবা নয়, এবার ব্রডব্যান্ডের জন্য বিল করতে শুরু করবে জিও
আর বিনামূল্যে পরিষেবা নয়, এবার ব্রডব্যান্ডের জন্য বিল করতে শুরু করবে জিও
বিনামূল্যে আর ইন্টারনেট পরিষেবা নয়, এবার গুনে গুনে টাকা নেবে রিলায়েন্স জিও। ব্রডব্যান্ড পরিষেবার জন্য ইতিমধ্যেই বিল করা শুরু করে দিয়েছে। কলকাতা, মুম্বইয়ের মতো বড় শহরের গ্রাহকদের মোটা টাকা বিল করতে চলেছে তারা। ইতিমধ্যেই ২৫০০ টাকা সিকিউরিটি ডিপোিজট দিয়েই তারা জিও ব্রডব্যান্ড কানেকশন নিয়েছে।

পরিষেবাটি লঞ্চ করার সঙ্গে ৫০০,০০০ গ্রাহক নাম নথিভুক্ত করেছেন। ট্রায়াল রানের আগেই যাঁরা এই পরিষেবাটি পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন তাঁদের তিন মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা বলেছিল জিও। প্রতিমাসে ৬৯৯ টাকা থেকে ৮৪৯৯ টাকা পর্যন্ত প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও ব্রডব্যান্ড ফাইবার। এই মুহূর্তে ৭০০,০০০ গ্রাহক রয়েছে।
এদিকে আজ থেকেই জিও সহ একাধিক টেলিকম পরিষেবা টেরিফ বাড়িয়েছে। দামি হয়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সহ একাধিক মোবাইল পরিষেবা।












Click it and Unblock the Notifications