জিন্না এখনও জিতছেন! নিজের 'বিতর্কিত' মন্তব্যে অনড় শশী থারুর
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রজাতন্ত্র দিবসের দিন তিনি বলেন, মহম্মদ আলি জিন্না এখনও জিতছেন।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রজাতন্ত্র দিবসের দিন তিনি বলেন, মহম্মদ আলি জিন্না এখনও জিতছেন।

'জিন্না জিতছেন'
এর আগে শশী থারুর বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে জিন্নার দ্বিজাতিতত্ত্ব পূর্ণতা পাবে। এসম্পর্কে এদিন বলতে গিয়ে তিনি বলেন, তিনি বলবেন না যে, জিন্না জিতেছেন। তবে তিনি বলবেন, জিন্না জিতছেন।

'সিএএ চালু হলে জিন্নার জয় সম্পূর্ণ'
যদি সিএএ চালু হয়, তাহলে তাকে অনুসরণ করে এনপিআর এবং এনআরসি হবে। আর যদি তা হয়, তাহলে যে কেউ বলতে পারবেন, জিন্নার জয় সম্পূর্ণ। জিন্না যেখানেই থাকুন না কেন, জিন্না বলতেন আলাদ দেশ যথার্থই প্রাপ্য মুসলিমদের। কেননা হিন্দুরা মুসলমানদের দিকে থাকতে পারে না।

লোকসভায় থারুরের মন্তব্য
২০১৯-এর ৮ ডিসেম্বর লোকসভায় থারুর বলেছিলেন, যদি সিএবি লোকসভায় পাশ হয়ে যায়, তাহলে জাতির পিতা মহাত্মা গান্ধীর ওপর জিন্নার চিন্তার জয় হবে। শশী থারু বলেন, জিন্নার পাকিস্তানের চিন্তা পাকিস্তান সৃষ্টির মাধ্যমেই প্রকাশ পেয়েছিল। কিন্তু কংগ্রেসের ভারতের চিন্তা প্রকাশ পেয়েছে সংবিধানে। যা সবাইকে সমান অধিকার দিয়েছে। কিন্তু সমস্যা হল এই সরকার জিন্নার মতোই চিন্তা করে। তারা ভাবে পাকিস্তান মুসলিমদের দেশ। তাই আমাদেরও একটা দেশ হবে, যা হবে হিন্দুদের জন্য।
তিনি আরও বলেছিলেন, সিএএ দেশের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে। যা দেশে বসবাস করা লক্ষ লক্ষ মুসলমানকে বিচ্ছিন্ন করবে।

'দেশভাগ মুসলিম লিগের জন্য'
থারুর বলেছিলেন, মহম্মদ আলি জিন্নার নেতৃত্বে মুসলিম লিগ ধর্মের ভিত্তিতে একটি আলাদা দেশ চেয়েছিল। তাই দেশভাগ হয়েছিল। যেখানে কংগ্রেস দল এবং মহাত্মা গান্ধী বলেছিলেন, তারা সবার স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তারা এমন একটি দেশ তৈরি করবেন, যা সবাইকে সমান অধিকার দেবে।












Click it and Unblock the Notifications