পূর্ব রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি, রয়েছে ১২১৬ শূন্যপদ
পূর্ব রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি, রয়েছে ১২১৬ শূন্যপদ
বেকারদের জন্য সুখবর। প্রচুর পদ খালি রয়েছে রেল দফতরে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা আরআরসি সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে পূর্বরেলের ১২১৬টি শূণ্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন পত্র গ্রহণ শুরু করেছে। আবেদনকারীরা rrcbbs.org.in লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

চলতি বছরের ৭ ই ডিসেম্বর থেকে ২০২০ এর ৬ই জানুয়ারি অবধি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, মেশিনিস্ট, মেকানিক প্রভৃতি পদের জন্য নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কোনও রকম পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।
১৫ থেকে ২৪ বছর বয়সি পর্যন্ত পরীক্ষার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তফসিলি জাতি ও তফসিলি উপজাতির পরীক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে আরও ৫ বছর পর্যন্ত ছাড় পাবেন বলেও জানানো হয়েছে। এছাড়া ওবিসি প্রার্থীরা ৩ বছর ও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ১০ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন। সব পরীক্ষার্থীদের জন্যই প্রতি অ্যাপ্লিকেশন ফর্ম পিছু ১০০টাকা করে ধার্য করা হয়েছে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীরা কোনও আবেদনের জন্য কোনও মূল্য দিতে হবে না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications