জাতীয় নমুনা সংস্থার রিপোর্ট ভুয়ো! মোদী সরকারের মন্ত্রী দিলেন ‘নয়া’ পরিসংখ্যান
দেশে কোনও আর্থিক মন্দা নেই। কর্মসংস্থানেও ঘাটতি নেই, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জাতীয় নমুনা সমীক্ষা সংস্থার পরিসংখ্যানকে কার্যত ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে ব্যাখ্যা করলেন। ওই রিপোর্টকে প্রত্যাখ্যান করে তিনি মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই তথ্য মানুষকে বিভ্রান্ত করতেই ব্যবহার করা হয়েছিল।

দেশের আর্থিক মন্দা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নিয়েই আমি বলছি ওই রিপোর্ট সম্পূর্ণ ভুল ছিল। আমি অন্তত ১০টি সেক্টর থেকে ডেটা দিয়ে দেখাতে পারি, এর কোনটিই সেই তথ্যতে উল্লেখ ছিল না। বৈদ্যুতিন উৎপাদন, আইটি সেক্টর, মুদ্রা ঋণ, সাধারণ পরিষেবা কেন্দ্রে কোনও সমস্যা নেই।
তিনি বলেন, আমরা কখনই বলিনি যে আমরা সবাইকে সরকারি চাকরি দেব। কিন্তু যতটা সম্ভব সরকারি চাকরি দেওয়া হচ্ছে। কর্মসংস্থানও হয়েছে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে। সরকার একই অবস্থান নিয়ে বলেছিল যে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে আর্থিক সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।
অর্থনৈতিক মন্দার অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, কোথায় মন্দা। মন্দা হলে, সিনেমা বক্স অফিসে হিট হতে পারে! সম্প্রতি মুক্তি পাওয়া তিন সিনেমার উদাহরণ দিয়ে দেশের আর্থিক মন্দা নিয়ে প্রশ্নবাণ সামলালেন মোদী সরকারের মন্ত্রী। সিনেমার উপার্জনকেই অর্থনীতির ময়দানে ঢাল করেন তিনি।


Click it and Unblock the Notifications
