Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rath Yatra 2023: সম্প্রতির ছবি আহমেদাবাদে, রথযাত্রার উৎসবে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষও, দেখুন ভিডিও

ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি বৈচিত্রের মধ্যে ঐক্যই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান। মঙ্গলবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। পূর্ব থেকে পশ্চিম ভারত সর্বত্রই মহা সমারহে পালিত হচ্ছে রথযাত্রা। গুজরাতের আহমেদাবাদে একটি বিরল ছবি উঠে এল, যা উৎসবের এই পবিত্র দিনে মনকে আরও ভালো করে দেয়।

গুজরাটের আহমেদাবাদের রথযাত্রা বিখ্যাত। আহমেদাবাদের জামালপুর এলাকায় প্রসিদ্ধ জগন্নাথ মন্দির থেকে প্রতি বছরই তিনটি রথ বেরোয়। প্রথম রথে জগন্নাথদেব, দ্বিতীয় রথে বলভদ্র ও তৃতীয় রথে দেবী সুভদ্রার বিগ্রহ থাকে। মঙ্গলবার সকালে গুজরাতের রাজধানী শহরে আহমেদাবাদে পালিত হল রথযাত্রা উৎসব। ১৪৬ বছরে পর্দাপণ করল এই রথ।

রথযাত্রা

রথযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন গুজরাতের মুসলিম সম্প্রদায়ের মানুষ। গুজরাটের আহমেদাবাদে রথ যাত্রায় অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। যা আরও একবার সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে আসে।

মোট ১৮ কিলোমিটার যাত্রাপথের দুই পাশে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষরাই নয়, একইসঙ্গে জগন্নাথ দেবের রথকে স্বাগত জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। হিন্দু মুসলিম সম্প্রতির এক উজ্জ্বল ছবি উঠে এল আহমেদাবাদে। জাত-পাত ধর্মের অ‌নেক উপরে উৎসব।

অমিত

রাস্তার ধারে রথকে স্বাগত জানাতে মুসলিম ধর্মালম্বী মানুষরাও সমবেত হয়েছিলেন। একটি স্টল করে তাতে উপস্থিত ছিলেন তাঁরা। এই স্টলে প্রভু জগন্নাথের একটি ফেস্টুনও ছিল। তাঁরা যেমন রথকে স্বাগত জানান তেমনই পাল্টা শুভেচ্ছা জানান রথে পূজারি এবং সেবায়েতরাও।


যে গুজরাত বলতেই অনেকের মনে ভেসে উঠে হিংসার ছবি, সেখানেই রথের দিন সাম্প্রদায়িক সম্প্রতির ছবি ধরা পড়ল। ধর্ম যার যার উৎসব সবার।

অমিত

চিরাচরিত রীতি মেনে মঙ্গলবার সকালেই রথযাত্রার সূচনা হয়ে গিয়েছে গুজরাটের আহমেদাবাদে। আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঙ্গল আরতির পরই রাস্তায় বেরিয়েছে জগন্নাথদেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি পৃথক রথ। সকালে সাড়ে আটটার সময় রথযাত্রা সূচনা হয়। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।


রথযাত্রা উপলক্ষ্যে এই প্রথমবার থ্রি ডি ম্যাপিংয়ের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা হয় গোটা এলাকায়।১৮ কিমি যাত্রা পথে ২৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়। রথযাত্রা উপলক্ষ্যে দেশের মধ্যে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় পুরীতে। অনেকের মতে, এর পরই আসে আহেমদাবাদের রথ-উৎসব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+