১০০ কোটি টাকার মালিক এই সুপুরুষটিকে চেনেন! দেশের নামী পরিবারের এই সন্তানের ছবি ভাইরাল

১০০ কোটি টাকার মালিক এই সুপুরুষটিকে চেনেন! দেশের নামী পরিবারের এই সন্তানের ছবিই ভাইরাল

খবরে তিনি চিরকালই থাকেন। ব্যবসায়িক ক্ষেত্রই হোক বা তার বাইরের খবরই হোক এই ব্যক্তিত্বের ব্যাপ্তি সমস্ত দিকে রয়েছে। দেশের উন্নয়নে তাঁদের পরিবার বহু পুরুষ ধরে অবদান রেখেছে। আর সেই টাটা পরিবারের সন্তান রতন টাটার ভাইরাল ছবি আজ ইন্টারনেট মাতিয় রেখেছে।

১০০ কোটি টাকার মালিক এই সুপুরুষটিকে চেনেন! দেশের নামী পরিবারের এই সন্তানের ছবিই ভাইরাল

টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা নিজেই এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর এই পুরনো ছবি। আর রতন টাটার ছবি পোস্ট হতেই তা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে ইন্টারনেট। এর আগে, অনুপ্রেরণাসূচক উবাচ আর বিভিন্ন বন্য প্রাণীর ছবি দিয়ে নিজের ইন্সটাগ্রাম ফলোয়ারদের মাতিয়ে রাখতেন রতন টাটা। এবার তাঁর পুরনো ছবি ঘিরে মেতে রয়েছে ইনস্টাগ্রাম।

রতন টাটা নিজের ছবি পোস্ট করে লেখেন, 'আমি এই ছবি পোস্ট করতে যাচ্ছিলাম গতকাল, কিন্তু একজন আমাদে বললেন থ্রো ব্যাক থার্সডের কথা। আর এখানে রইল আমার থ্রো ব্যাক ছবি লস অ্যাঞ্জেলাসে থাকবার সময়।..'

'থ্রো ব্যাক' ছবির পোস্টের গেম নিয়ে এদিন ইন্টারনেট একাই কাঁপিয়ে দিয়েছেন ৮২ বছরের প্রবীণ বিজনেস টাইকুন। রতন টাটার এমন ছবি পোস্ট হতেই অনেকে মন্তব্য করেন যে তাঁরা বিশ্বাসই করতে পারেননি যে এটি রতন টাটার ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+