একই এলাকায় পরপর তিনবার, যোগী রাজ্যে ফের তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন

যোগী রাজ্যে ফের তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন

আবারও প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইন ব্যবস্থা। তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হল উত্তরপ্রদেশে। শিশুটির দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার আখের ক্ষেতের মধ্যে থেকে। ঘটনাটি ঘটেছে লখিমপুরের খেরি এলাকায়।

বুধবার থেকে নিখোঁজ ছিল শিশুটি

বুধবার থেকে নিখোঁজ ছিল শিশুটি

পুলিশ জানিয়েছে, বুধবার থেকেই ওই শিশুটি নিখোঁজ ছিল, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। শিশুটির দেহ উদ্ধার হয় সিংগাহি এলাকার গ্রামের পাশ থেকে। শুক্রবার পুলিশ জানিয়েছে যে আখের ক্ষেত থেকে উদ্ধার হওয়া শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি।

এখনও কোনও গ্রেফতার হয়নি

এখনও কোনও গ্রেফতার হয়নি

পুলিশের কাছে অভিযোগে শিশুকন্যার বাবা জানিয়েছেন যে লেখরাম বলে গ্রামেরই এক বাসিন্দা তাঁর সন্তানকে অপহরণ করে নিয়ে যায় ও খুন করে। কারণ লেখরামের সঙ্গে তাঁদের পরুনো শত্রুতা রয়েছে। লখিমপুর খেরির এসপি সত্যেন্দ্র কুমার সিং জানিয়েছেন যে অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে, তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি।

গতমাসে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে লখিমপুরে

গতমাসে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে লখিমপুরে

কিছুদিন আগেই লখিমপুরের খেরি জেলা খবরের শিরোনামে উঠে এসেছিল। যখন ১৭ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয় গ্রামের বাইরে থেকে। ওই কিশোরী যখন নিজের বৃত্তির জন্য আবেদনপত্র জমা দিতে যাচ্ছিল সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয়। তার বিকৃত শরীর উদ্ধার হয় কিশোরীর গ্রাম থেকে ২০০ মিটার দূরে শুকনো পুকুর থেকে। এর আগে আরও এক ১৩ বছরের কিশোরী একই জেলায় ধর্ষিত হয় এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়।

বিরোধী দলের কটাক্ষ

বিরোধী দলের কটাক্ষ

উভয় ঘটনাই হয়েছে গতমাসে। যোগী আদিত্যনাথ শাসিত বিজেপি সরকারকে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে আক্রমণ করে কংগ্রেস ও সপা নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+