জামিয়া শ্যুটারের রামভক্ত গোপাল অ্যাকাউন্ট ডিলিট করল ফেসবুক

জামিয়ার ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত শ্যুটারের অ্যাকাউন্ট ডিলিট করল ফেসবুক।

জামিয়ার ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত শ্যুটারের অ্যাকাউন্ট ডিলিট করল ফেসবুক। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়। গুলি চালাতে যাওয়ার পর্যন্ত ফেসবুকে লাইভ করেছিল যুবক। রামভক্ত গোপাল নামে ফেসবুকে অ্যাকাউন্ট ছিল তার।

জামিয়া শ্যুটারের রামভক্ত গোপাল অ্যাকাউন্ট ডিলিট করল ফেসবুক

ফেসবুকের মুখপাত্র বিবৃতি জারি করে লিখেছে, এই ধরেন হিংসাত্মক ব্যক্তির ফেসবুকে কোনও জায়গা নেই। তাই তার অ্যাকাউন্ট ডিলিট করা হল। শুধু তাই নয় যাঁরা সোশ্যাল মিডিয়ায় রামভক্ত গোপালের কর্মকাণ্ডের প্রশংসা করবে এবং তাঁর কাজকে উৎসাহ দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ফেসবুক। রামভক্ত গোপালের যেকোনও কর্মকাণ্ডের প্রশংসার কোনও কনটেন্ট দেখা গেলেই সেটা চিহ্নিত করে ডিলিট করা হবে বলে জানিয়েছে ফেসবুক।

যদিও রামভক্ত গোপালের ফেসবুক অ্যাকাউন্টের কোনও তথ্য সংরক্ষণ করে রাখা হয়েছে কিনা সেটা ফেসবুকের তরফ থেকে জানানো হয়নি। দিল্লি পুলিসের কাছ থেকেও ফেসবুকের কাছে এই নিয়ে কোনও তথ্য চাওয়া হয়েছে বলে জানা যায়নি। রামভক্ত গোপালের বিপুল সংখ্যক ফলোয়ার রয়েছে ফেসবুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+