Ram Mandir Inauguration: মোদীকে স্বাগত জানাতে সেজে উঠছে 'রাম-রাজ্য'! শিলান্যাস হবে একগুচ্ছ প্রকল্পের

Ram Mandir Inauguration: বছর ঘুরলেই রাম-রাজ্যে খুলে যাবে রামের মন্দির! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণপ্রতিষ্ঠা করবেন রামলালার। কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। আর তার আগেই অযোধ্যা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শনিবার রাম রাজ্যে পা রাখবেন তিনি।

আর তাঁকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে অযোধ্যা। ফুল এবং নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহরকে। প্রধানমন্ত্রী এই সফরে (PM Modi in Ayodhya) অযোধ্যায় ১৫,৭০০ কোটি টাকার প্রকল্প উপহার দেবেন।

Ram Mandir Inauguration

আর সেই তালিকায় অযোধ্যায় নতুন ভাবে তৈরি বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনও রয়েছে। এছাড়াও অযোধ্যা থেকেই দুটি অমৃত ভারত এক্সপ্রেস এবং ছয়টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পিএমও'র তরফে এক বার্তায় জানা গিয়েছে, তিন ঘন্টা অযোধ্যায় (Ram Mandir Inauguration) থাকবেন প্রধানমন্ত্রী।

সকাল ১১ টা ১৫ মিনিটে নতুন ভাবে তৈরি অযোধ্যা রেলস্টশনের উদ্বোধন করবেন। এরপর বিমানবন্দর দেশের মানুষক উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও র‍্যালি এবং সভা করার কথা আছে। প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর ঘিরে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

Ram Mandir Inauguration: ১৫,০০০ কোটি টাকার বেশি প্রকল্প

সভা (Ram Mandir Inauguration) থেকেই রাজ্যে ১৫ হাজার ৭০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে অযোধ্যা এবং এর আশেপাশের এলাকার উন্নয়নের জন্য প্রায় ১১,১০০ কোটি টাকার প্রকল্প এবং উত্তরপ্রদেশ জুড়ে অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত প্রায় ৪৬০০ কোটি টাকার প্রকল্প রয়েছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের আগেই গোটা আয়োজন খতিয়ে দেখতে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠক করবেন সরকারি আধিকারিকদের সঙ্গেও।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই খুলে দেওয়া হবে রামমন্দিরের দরজা (Ram Mandir Inauguration) । আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর তার আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন খুবই গুরুত্বপূর্ণ।

বলে রাখা প্রয়োজন, অযোধ্যাকে (Ram Mandir Inauguration) ঘিরে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য সরকারের। শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখেই সেই পরিকাঠামো তৈরির কাজ চলছে। আর তা করতে গিয়ে নাগরিক সুযোগ-সুবিধা থেকে মানুষ না বঞ্চিত হন সেটিও নজর রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+