'রাম আয়েঙ্গে' এবার লতা মঙ্গেশকরের গলায়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের AI সংস্করণ
Ram Mandir Inauguration: ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা চাকরি খাবে, তা হিসেব নিকেশ চললেও, সোশ্যাল মিডিয়া এখন প্লাবিত এআই জেনারেটেড অডিও আর গানের ভিডিওতে প্লাবিত। সেই ভিডিও থেকে বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অনেকে আবার এই জগত ছেড়ে যাওয়া শিল্পীদের কণ্ঠে গান তৈরি করতে এআই ব্যবহার করছেন।
কোটি কোটি ভারতবাসীর কাছে জনপ্রিয় ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকারের কণ্ঠে নতুন গান বাজার ছেয়েছে। যার পুরোটাই এআই জেনারেটেড। এর মধ্যে তাঁর কণ্ঠে 'রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি' গানটি ভাইরাল হয়েছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে মিলে যাওয়ায় অনেকে খুব খুশি। অনেকে আবার বলছেন, এই গান তাঁদের চোখে জল এনেছে।

কেউ কেউ আবার বলছেন, এআই-এর মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে, তা লতা মঙ্গেশকরের আবেগের কাছে কিছুই নয়। সুরেলা ভারতীয় গায়কদের এআই দিয়ে পর্যুদস্ত করা যাবে না। অনেকে আবার এআই-এর মাধ্যমে লতা মঙ্গেশকরের গলায় 'রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি' গানটি সামনে আনাকে ভাল ধারনা বলেছেন।
The most appropriate use of AI so far... pic.twitter.com/ClkDSF9e6u
— Ranvijay Singh (@ranvijayT90) January 20, 2024
এখানে উল্লেখ করা প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বিভিন্ন শিল্পীর গলার এআই ভার্সনের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। এর সব থেকে বড় উদাহরণ হল শাহরুখ খানের ডানকি থেকে লুট পুট গয়াও রয়েছে। অরিজিৎ সিংয়ের গলায় গাওয়া গান এআই-এর মাধ্যমে ৪৩ বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া মহঃ রফির কণ্ঠে প্রকাশিত হওয়ার পরে ভিন্ন মাত্রা পায়।
এর আগে দেখা গিয়েছে গিটার হাতে স্টেজ মাতাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, কোথাও বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইছেন, এসবই এখন এআই-এর কীর্তি।












Click it and Unblock the Notifications