Rajasthan Opinion Poll: আজই নির্বাচন হলে রাজস্থান কার আধিপত্য, টাইমস নাও-এর সমীক্ষা একনজরে
Rajasthan Opinion Poll: রাজস্থানে বিধানসভা নির্বাচন ২৫ নভেম্বর। এই মুহূর্তে সেখানে প্রচার কার্যত তুঙ্গে। আজ যদি সেখানে বিধানসভা নির্বাচন হয়, তাহলে সেখানকার মানুষ কাকে ভোট দেবে? রাজস্থানে কোন দলের সরকার গঠিত হবে? টাইমস নাও, নবভারত ও ইটিজি ওপিনিয়ন পোলে সেই প্রশ্নের উত্তর বেরিয়ে এসেছে।
বিধানসভা নির্বাচনে কোন দলের সরকার গঠন হবে, ২৫ নভেম্বর সেই সিদ্ধান্ত নেবেন রাজস্থানের প্রায় ৫ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ভোটার। কিন্তু যদি সেই ভোট আজ হত, তাহলে রাজস্থানের মানুষ কোন দলকে বেছে নিতেন, অর্থাৎ মরু রাজ্যে কার সরকার গঠিত হত, তা টাইমস নাও-নবভারত ও ইটিজির জনমত সমীক্ষায় উঠে এসেছে।

জনমত সমীক্ষায় দেখা দিয়েছে, বিজেপির আধিপত্য রয়েছে। জনমত সমীক্ষা অনুযায়ী, সেখানে প্রথার কোনও পরিবর্তন এবার হবে না বলেই মনে হচ্ছে। অর্থাৎ সেখানে প্রতি পাঁচ বছরে সরকার পরিবর্তনের ধারা এবারও অব্যাহত থাকতে চলেছে।
রাজস্থান বিধানসভায় ২০০ আসন রয়েছে। টাইমস নাও-নবভারত ও ইটিজির জনমত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি সেখানে ১১৪ থেকে ১২৪ টি আসন পেতে পারে। সেখানে ক্ষমতাসীন কংগ্রেস পেতে পারে ৬৮-৭৮ টি আসন। আরএলপি, আপ-সহ অন্য দলগুলি সেখানে ৬ থেকে ১০ টি আসন পেতে পারে।
আজ যদি সেখানে ভোট হয়, তবে বিজেপি মোট ভোটের ৪৩.৮০ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪১.৯০ শতাংশ ভোট। অন্য দলগুলি ১৪.৩০ শতাংশ ভোট পেতে পারে।
দিন কয়েক আগে টঙ্ক আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, রাজ্যের নেতৃত্ব কে দেবেন, তা নব নির্বাচিত বিধায়ক এবং দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। সচিন পাইলটের এই অবস্থান দলকে কতটা সাহায্য করে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications