ধর্ষকদের গোপনাঙ্গ কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নিদান দিলেন রাজস্থানের মন্ত্রী
ধর্ষকদের গোপনাঙ্গ কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নিদান দিলেন রাজস্থানের মন্ত্রী
সম্প্রতি দেশে বেশ কিছু ধর্ষণ কাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে দেশবাসী। এরই মধ্যে রাজস্থানের দুই মন্ত্রী বিতর্কিত মন্তবয় করে বসলেন।

রাজ্যের সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী মাস্টার বনওয়ার লাল মেঘওয়াল এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অনেক দেশেই ধর্ষকদের গোপনাঙ্গ কেটে দেওয়া হয়। তিনি আরও জানান যে দোষীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার ব্যাপারে চিন্তা–ভাবনা করা উচিত ভারতের। সোমবারই রাজ্যের বিদ্যুৎ ও জল সম্পদ মন্ত্রী ডঃ বিডি কাল্লা জানিয়েছিলেন যে মোবাইল ও ইন্টারনেটের ভুল কিছু বিষয়ের জন্য শিশুরা ভুলভাবে প্রভাবিত হচ্ছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে শিশুদেরকে মোবাইল ও ইন্টারনেট থেকে দূরে রাখতে। বৃহস্পতিবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে প্রকাশ্য শুনানির পর মেঘওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ধর্ষণের মতো অপরাধের দ্রুত ও কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, 'আগে যখন টিভি এবং ইন্টারনেট আমাদের জীবনে প্রভাব বিস্তার করেনি, আমরা তখন এ ধরনের ঘৃণ্য অপরাধের কথা শুনিনি। ধর্ষণের মতো জঘন্য অপরাধের দোষীদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। কমপক্ষে তিনমাসের মধ্যে আদালত সিদ্ধান্ত নিয়ে দোষীদের শাস্তি দেওয়া দরকার। বেশ কিছু দেশের মতো এ দেশেও ধর্ষকদের গোপনাঙ্গ কেটে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। আমার মনে হয় এই দেশে এ ধরনের অপরাধের কঠোর আইন হওয়া প্রয়োজন।’
সম্প্রতি হায়দরাবাদের এক মহিলা পশু চিকিৎসককে গণধর্ষণের পর খুন করে দেওয়া হয়। রাজস্থানের টঙ্ক জেলায় এক বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ধরনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সংসদের উভয় কক্ষেই বিরোধীরা ধর্ষণের মতো অপরাধের জন্য কঠোর আইন নিয়ে আসার দাবি তোলে। মেঘওয়ালের পাশাপাশি বিদ্যুৎ ও জল সম্পদ মন্ত্রী ডঃ বিডি কাল্লা সাংবাদিকদের জানান যে মোবাইল ও ইন্টারনেটের জন্য শিশুদের ওপর ভুল প্রভাব পড়ছে।
More From
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications