বিজেপিকে পাঁকে ফেলতে গেহলট সরকারের নয়া স্ট্র্যাটেজি! সচিন ইস্যুতে জল্পনার মধ্যেই বড় পদক্ষেপ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপি যোগের পর পদ্মশিবিরের পাখির চোখ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। গত ৩-৪ দিনে শোনা গিয়েছে যে, রাজস্থান বিজেপির নেতারা কংগ্রেসের এই তরুণ তুর্কী নেতাকে দলে টানতে মরিয়ে চেষ্টা শুরু করে দিয়েছেন। এদিকে বিজেপির পাল্লা ভারি হওয়ার জল্পনা শুরু হতেই কংগ্রেস শাসিত রাজস্থান সরকার কেন্দ্রের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়ে নিল।

সুপ্রিম কোর্টে কংগ্রেসের রাজস্থান সরকার

সুপ্রিম কোর্টে কংগ্রেসের রাজস্থান সরকার

এবার সিএএ-র বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজস্থান সরকার। আর সেই প্রশ্ন তুলেই এবার কংগ্রেস শাসিত এই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর আগে সিএএ-র বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একই পদক্ষেপ নিয়েছে কেরলের বাম সরকার। আর এবার কংগ্রেসের রাজস্থান সরকারের প্রশ্ন, সিএএ-র মতো আইনের সাংবিধানিক গঠন নিয়ে। তাদের দাবি এই আইন সাম্যতা ও জীবনের অধিকারকে লঙ্ঘন করেছে।

কেন্দ্র রাজ্য সংঘাত ও সিএএ

কেন্দ্র রাজ্য সংঘাত ও সিএএ

কেরলের মতোই সংবিধানের ১৩১ নং ধারার আওতায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সুপ্রিম কোর্ট গিয়েছে রাজস্থানের গেহলট সরকার। রাজস্থান সরকার এই ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সংঘাত সংক্রান্ত ১৩১ নং ধারার আওতায় মামলা করেছে। এই ধারায় কেন্দ্র রাজ্য সংঘাত সম্পর্কীয় মামলা দায়ের করা যায়।

ধর্ম দিয়ে জাতির পরিচিতি!

ধর্ম দিয়ে জাতির পরিচিতি!

রাজস্থান সরকারের দাবি, ২০১৫ সালের পাসপোর্ট সংস্কার সংক্রান্ত আইন ও ফরেন অর্ডার আইনকেও এই সিএএ লঙ্ঘন করেছে। কংগ্রেস সরকারের অভিযোগ, এমন আইন এনে একটি নির্দিষ্ট ধর্মকে দিয়েই জাতির পরিচয় তৈরির চেষ্টা করছে বিজেপি সরকার। এমনই দাবি তুলেছে কংগ্রেসের রাজস্থান সরকার।

সিএএ ও কংগ্রেস

সিএএ ও কংগ্রেস

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘু শিখ, খ্রিস্টান, হিন্দু, পারশি,জৈন,বৌদ্ধদের ভারতে বসবাস ও নাগরিকত্ব সংক্রান্ত আইন সিএএ। যা নিয়ে কয়েক মাস ঘেই দেশে আগুন জ্বলেছিল। বিজেপি বিরোধিতায় এই প্রতিবাদে অংশ নেয় কংগ্রেসও।আর তারই ফলস্রুতি এই মামলা। যেখানে কংগ্রেসের দাবি, অত্যাচারিতদের যদি দেশে বাগরিকত্ব দেওয়াই হয়, তাহলে দেশের তালিকায় নেপাল, ভূটান ও শ্রীলঙ্কাকেও অন্তর্বূক্ত করা হোক।
রাজস্থানে পাইলটকে ঘিরে শঙ্কা!

রাজস্থানে পাইলটকে ঘিরে শঙ্কা!

রাজস্থানে পাইলটকে ঘিরে শঙ্কা!

এর আগে, রাজস্থানে সচিন পাইলটকে ঘিরে আশঙ্কা দেখা গিয়েছে কংগ্রেসের মধ্যে। সেখানে মুখ্যমন্ত্রী অশোক বনাম উপমুখ্যমন্ত্রী সচিনের যুদ্ধকে ঘিরে ফায়দা লুঠতে চেয়েছে বিজেপি। আর সেই দ্বন্দ্বকে হাতিয়ার করেই এবার সচিনকে জ্যোতিরাদিত্যর মতো করে ঘরে টানতে চাইছে বিজেপি। আর তারপরই কংগ্রেসের রাজস্থান সরকারের তরফে এসেছে তুমুল তোপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+