৪৮ ঘণ্টায় ১০টি শিশুর মৃত্যুর জন্য হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাকেই দুষছে রাজস্থান সরকার
৪৮ ঘণ্টায় ১০টি শিশুর মৃত্যুর জন্য হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাকেই দুষছে রাজস্থান সরকার
সম্প্রতি রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ১০ টি শিশুর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। এই বিষয়ে রাজস্থান সরকার দ্বারা বিগত একটি কমিটিও ওই হাসপাতালের দুরবস্থার কথা এক কথায় স্বীকার করে নিয়েছে।

পাশাপাশি এদিন বিরোধী দলের সাংসদরা ওই হাসপাতাল পরিদর্শনে এলে তারাও এই হাসপাতালের অত্যধিক ভিড়ের পাশাপাশি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা নিয়েও সওয়াল করেন।
পাশাপাশি গত এক মাসে সরকারি হাসপাতালে কমপক্ষে ৯১ টি শিশু মারা যাওয়ার খবর মিলেছে। তা নিয়েই ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে রাজস্থান সরকার। পাশাপাশি জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন বা এনসিপিসিআর কমিশনের একটি দলকে এই বিষয়ে তদন্ত করতে দেখা যায়।
২৩ ও ২৪শে ডিসেম্বর ১০ জন শিশু মারা যাওয়ার ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ওই হাসপাতালে তিন সদস্যের ডাক্তারদের একটি কমিটি পাঠানো হয়। এই প্রসঙ্গে রাজস্থানের মেডিকেল এডুকেশন বিভাগের সেক্রেটারি বৈভব গালরিয়া মঙ্গলবার সংবাদমাধ্যমে জানান, হাসপাতালটিতে রোগীদের জন্য বর্তমানে পর্যাপ্ত শয্যা নেই। পাশাপাশি হাসপাতালটি নিজের কার্যক্ষমতার থেকে ১৫০ শতাংশ বেশি কাজ করছে। পাশাপাশি শিশু মৃত্যুর পিছনে ডাক্তারদের ভূমিকাকে এড়িয়ে গিয়ে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাকেই দুষেছে সরকার।












Click it and Unblock the Notifications