মোদীকে ফোন করেও চিঁড়ে ভিজল না, ফের গেহলটের বিধানসভা ডাকার আবেদন খারিজ করলেন রাজ্যপাল

মোদীকে ফোন করেও চিঁড়ে ভিজল না, ফের গেহলটের বিধানসভা ডাকার আবেদন খারিজ করলেন রাজ্যপাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকেও লাভ হল না গেহলটের। এই নিয়ে তৃতীয়বার রাজ্যপাল কলরাজ মিশ্র ফিরিেয় দিলেন বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব। বিজেপি কলকাঠি নাড়ার আগেই আস্থাভোট করিয়ে সরকার সুরক্ষিত করতে মরিয়া হয়ে উঠেছেন অশোক গেহলট। কিন্তু বারবারই গেহলটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে বিজেপির কৌশলের কাছে।

অশোকের আবেদন ফেরালেন রাজ্যপাল

অশোকের আবেদন ফেরালেন রাজ্যপাল

এই নিয়ে তৃতীয় বার। ফের মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের বিধানসভা অভিবেশন ডাকার প্রস্তাব ফিরিেয় দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিলেন গেহলট। কিন্তু ২১ দিনের নোটিস দিতে হয় অসময়ে বিধানসভা অধিবেশন ডাকার আগে সেই কারণ দেখিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

মোদীকে ফোন গেহলটের

মোদীকে ফোন গেহলটের

রাজ্যপাল ইচ্ছে করে বিধানসভা অধিবেশন ডাকছেন না অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন গেহলট। সঙ্গে সঙ্গে সুর বদলে রাজ্যপাল বলেছিলেন বিধানসভা অধিবেশন ডাকব না এমন কথা বলিনি। তারপরেই আবার অশোকের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।

স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা

স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা

এদিকে আজই রাজস্থানের স্পিকার সিপি যোশীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্রোহী কংগ্রেস নেতা সচিন পাইলট। সুপ্রিম কোর্টে যেখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন সেখানে সচিনের এই জন্মদিনের শুভেচ্ছায় অন্য বার্তা লুকিয়ে আছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

রাজস্থানে সচিনকে রক্ষা কবচ দেওয়া আর রাজ্যপালের বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে টালবাহানা ইঙ্গিত দিচ্ছে নতুন কোনও খেলায় মেতেছে বিজেপি। তার উপর ইডির জেরার মুখে মুখ্যমন্ত্রী ভাই। দুই দিক থেকেই কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+