ব়্যাপিড টেস্টেও কি মিলবে সঠিক তথ্য? রাজস্থান সরকারের সিদ্ধান্তে বাড়ছে সন্দেহ
ব়্যাপিড টেস্টেও কি মিলবে সঠিক তথ্য? রাজস্থান সরকারের সিদ্ধান্তে বাড়ছে সন্দেহ
ব়্যপিড টেস্টই করোনা ভাইরাস সংক্রমণ রোখার একমাত্র পথ এমনই দাবি করেছিলেন চিকিৎসকরা। কিন্তু সেই ব়্যাপিড টেস্টের রিপোর্ট নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। যে রাজস্থান সরকার সবার আগে সেই পথ নিয়েছিল তারাই এখন বলছেন সঠিক রিপোর্ট মিলছে না ব়্যাপিড টেস্টে। তাই ব়্যাপিড টেস্ট কিট ব্যবহার বন্ধ করে দিয়েছে রাজস্থান সরকার।

ব়্যাপিড টেস্টে না
করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে ব়্যাপিড টেস্টে ভরসা হারাল রাজস্থান। রাজ্য সরকার দাবি করেছে ব়্যাপিড টেস্টের ফলাফল সঠিক আসছে না। এই নিয়ে আইসিএম আরের কাছে রিপোর্টও দিয়েছিল গেহলট সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন ব়্যাপিড টেস্টে মাত্র ৫.৪ শতাংশ ফলাফল সঠিক আসছে। রাজস্থানে হটস্পট চিহ্নিত ১৭০টি জায়গায় এই ব়্যাপিড টেস্ট করানো হয়েছিল। তারপরে করোনা পজেটিভ রোগীদেরও পরীক্ষা করা হয়। কিন্তু দেখা গিয়েছে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাতেই সন্দেহ বাড়ে রাজ্যে সরকারের। তারপরেই ব়্যাপিড টেস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা সংক্রমণ চিহ্নিত করার উপায়
করোনা সংক্রমণ চিহ্নিত করতে অধিকাংশ রাজ্যই এই ব়্যাপিড টেস্টের দিকেই হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। ব়্যাপিড টেস্টের মাধ্যমে কলকাতা ২ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ১৫ মিনিটে করোনা সংক্রমণের কথা জানায় এই ব়্যাপিড টেস্ট। কিন্তু অন্য পথে পরীক্ষা করতে গেলে দীর্ঘ সময় লেগে যায়। তাই সংক্রমণ রুখতে এখন এই ব়্যাপিড টেস্টই ভরসা চিকিৎসকদের।

তৈরি হচ্ছে ব়্যাপিড টেস্ট কিট
পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাকে ৫ লাখ ব়্যাপিড টেস্ট কিট তৈরির বরাত দিয়েছে আইসিএম আর। এর মধ্যে যদি ব়্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে বিপুল আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে দেশকে। তারসঙ্গে বাড়বে বিপদও।












Click it and Unblock the Notifications