বিদ্রোহ ঘোষণা করেও রাজ্যপালের শরণাপন্ন গেহলট! রাজস্থানে রাজনৈতিক নাটক চরমে
কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন অশোক গেহলট। তবে সেই বিদ্রোহ ঘোষণার কয়েক ঘণ্টাতেই ফের সেই রাজ্যপালেরই শরণাপন্ন হতে হল অশোক গেহলটকে। সূত্রের খবর, এই নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যপালের কাছে ৩১ জুলাই রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকার আবেদন জানালেন গেহলট।

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বাঁধে রাজস্থানে
এর আগে সরাসরি রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বাঁধে রাজস্থানে। এতদিন ধরে যে জিনিস আমরা বাংলায় দেখে অভ্যস্ত ছিলাম, তাই দেখা যাচ্ছে রাজস্থানে। আর সেই সংঘাত এবার সরাসরি বিদ্রোহে পরিণত হয় রাজস্থানে। লক্ষ্য একটাই, সচিন পাইলটের পতন। আর এর জন্য রাজ্যপালের সিদ্ধান্তকে সরাসরি অমান্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আলোচনা করতে কংগ্রেসর পরিষদীয় দলের বৈঠক
এদিন রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে কংগ্রেসর পরিষদীয় দলের বৈঠক ডাকেন অশোক গেহলট। সেই বৈঠকের পর গেহলট বলেন, 'আমরা সিদ্ধআন্ত নিয়েছি যে রাজ্যপাল কলরাজ মিশ্রের দেওয়া অধিবেশন সংক্রান্ত শর্ত মানব না। অধিবেশন ডাকার দায়িত্ব ও অধিকার রয়েছে সরকারের।'

রাজ্যপাল কয়েক দফা শর্ত আরোপ করেছিলেন
এর আগে রাজস্থানে অধিবেশন ডাকার গেহলটের দাবি মেনে নিয়ে রাজ্যপাল কয়েক দফা শর্ত আরোপ করেছিলেন। রাজ্যপাল প্রথমে জানিয়ে দেন যে তিনি কোনও ভাবেই এই অধিবেশন ডাকার বিষয়টি নিয়ে টালবাহানা করছিলেন না। যদিও এদিনও সকালে একবার গেহলটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। ৩১ জুলাই থেকে বসবে এই অধিবেশন। এরপরই সংবিধানের দোহাই দিয়ে রাজ্যপালি জানিয়ে দেন যদি আস্থা ভোটের জন্য এই অধিবেশন ডাকা হয় তবে তা ৩১ জুলাই বসবে না হলে তার জন্য ২১ দিনের নোটিশ দিতে হবে। এতে জোর ধাক্কা খায় কংগ্রেস।

এখনও চলছে রাজনৈতিক টালবাহানা
দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত সোমবার বিধাসভার অধিবেশন ডাকার বিষয়ে সম্মতি জানান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। অশোক গেহলটের জেদি মনোভাবের কাছে পিছু হটে তাঁর প্রস্তাবে সায় দেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। আর এর প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেসও নিজেদের ঘর গুছিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। এই বিষয়ে এদিন সকাল ১০টায় ফের পরিষদীয় দলের বৈঠক ডাকেছেন মুখ্যমন্ত্রী অশোক। তবে রাজ্যপালের কন্ডিশন অ্যাপ্লাইডের লিস্ট দেখে মাথা ঘুরেছে কংগ্রেসের।












Click it and Unblock the Notifications